স্ত্রী-আত্মীয়সহ গ্রেফতার ৪
নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক ফাঁস
রূপক মুখার্জি, নড়াইল : শেষ রক্ষা হলো না, ভেস্তে গেল ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। এ ঘটনায় কথিত ডিবি পুলিশের তুলে নেওয়া ইব্রাহিম মোল্লা, তার স্ত্রী ইরানি খাতুন, ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ পুলিশের জালে আটক হলেন ৪ জন।
আজ শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামের ইব্রাহিম মোল্লাকে (৩৮) ৩ জন ডিবি পরিচয় তুলে নিয়ে গেছে এই অভিযোগ করেন ইব্রাহিম মোল্লার স্ত্রী ইরানি খাতুন।
অভিযোগকারী ইরানি খাতুন নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী ইব্রাহিম মোল্লা (৩৮) ঐদিন রাত অনুমান ৩ টার সময় ৩ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করেন যে, তার স্বামীর সাথে একটি জলমহলের ভোগদখল নিয়ে পূর্ব শত্রুতা ও হত্যা মামলা থাকায় প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে।
সাজানো এই ঘটনার পরে প্রতিপক্ষকে ঘায়েল করতে উল্টো মানববন্ধন করা সহ প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের ও জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ইব্রাহিম মোল্লার পরিবার।
স্ত্রী ইরানি খাতুন এর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডিও করা হয়। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে নড়াইলের পুলিশ জেলা সাইবার টিম সহ একযোগে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোররাতে যশোর কোতোয়ালি থানার বকচর বিহারী কলোনি থেকে ইব্রাহিম মোল্লাকে উদ্ধার করে। ভিকটিম ইব্রাহিম তার ভাইরা ভাই ডালিম হোসেনের বাড়িতে আত্মগোপন করেছিলো।
পুলিশের জিজ্ঞাসাবাদে ভিকটিম ইব্রাহিম মোল্লা স্বীকার করে যে, জলমহল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে পরিকল্পনা করে স্বেচ্ছায় আত্মগোপন করে নাটক সাজায়।
পরিকল্পিত এই অপহরণ নাটকের সহযোগী স্ত্রী ইরানি খাতুন সহ জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে ৫ সেপ্টেম্বর নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান, মিথ্যা তথ্যে পুলিশের হয়রানী এবং প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় নড়াইল সদর থানা পুলিশের এসআই হায়াত মাহমুদ খান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








