ফরিদপুরে মহাসড়কের অর্ধশতাধিক মরা গাছ, উদাসীন বন বিভাগ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর মধুখালি উপজেলার মাঝকান্দি জিরো পয়েন্ট থেকে বোয়ালিয়া বাজার ব্রীজ পর্যন্ত ছকড়িকান্দি এলাকায়, ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে প্রায় অর্ধশতাধিক মরা গাছ দীর্ঘদিন যাবত অবহেলায় পড়ে রয়েছে। যার বেশিরভাগ বিক্রয়যোগ্য মূল্যবান রেন্ডিগাছ হলেও বন বিভাগ ওই গাছগুলো কাটা বা বিক্রির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
যার ফলে, সরকার ওই মরাগাছগুলো থেকে প্রাপ্ত প্রকৃত অর্থ থেকে বঞ্চিত হতে চলেছে। দীর্ঘ সময় মরা অবস্থায় পড়ে থাকায় বেশির ভাগ গাছই ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য হয়ে কার্যত জ্বালানি কাঠে পরিনত হয়েছে। কিছুকিছু গাছ আবার পোকার আক্রমণের কারণে প্রায় ভঙ্গুর দশা অবস্থায় কোনমতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। স্থানীয় বন বিভাগের সময় মতো কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বেশ কয়েকটি গাছ চুরি হয়ে গেছে বলেও স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকটি গাছ ভেঙে পড়লে তা রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাইজে বেশ বড় ও মহাসড়কের প্বার্শ ঘেষে দাঁড়িয়ে থাকা ওই মরা গাছগুলোর মধ্যে কোনটি ভেঙে সড়কে পড়লে, ফরিদপুর-মাগুরা মহাসড়কের ব্যস্ততম এ গুরুত্বপূর্ণ অংশে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, হতে পারে প্রাণহানি।
এদিকে, উল্লেখিত এলাকার ওই গাছগুলো দেখভালের দায়িত্বে থাকা মাঝকান্দি বনায়ন সমবায় সমিতি এ ব্যাপারে স্থানীয় বন বিভাগকে বারবার অবগত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিলেও কোনো প্রকার দৃশ্যমান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বন বিভাগ।
অপরদিকে, স্থানীয় বন বিভাগ বলেছে এ বিষয়ে সমীক্ষা করে একটি টেন্ডার নোটিশ হলেও তা তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বাতিল করা হলে তা আর পুনরায় করা সম্ভব হয়নি। এমতাবস্থায় মহাসড়কের পাশে থাকা গাছগুলো কাটা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে স্থানীয় সচেতন জনসাধারণ। এছাড়া, মহাসড়কে ভেঙে পড়ে কোনো অনাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে এবং মরা গাছগুলোকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে সরকারিভাবে বিক্রি করার ব্যবস্থা করতে বন বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে অবগত করে চানতে চাওয়া হলে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, 'মহাসড়কের পাশে থাকা মরা গাছগুলোর কোনোটি সড়কের ওপর বা সড়কের কোনো যানবাহনের ওপর ভেঙে পড়লে, তা অনাঙ্ক্ষিত দুর্ঘটনা, প্রানহানি এবং যান চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বৈকি। তবে তার আগেই আশা করছি বন বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।
এসময় এক প্রশ্নের জবাবে ওসি আমিনুর আরও জানান, 'আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাঁদের বিষয়টি অবগত করবো। প্রয়োজনে তাঁদের পরামর্শক্রমে এ বিষয়ে লিখিতভাবে বন বিভাগকেও বিষয়টি জানাবো।'
স্থানীয়রা জানায়, গাছগুলো মারা যাওয়ার পর থেকে বর্তমান অবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত বারবার অবগত করেও বন বিভাগ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পায়নি ওই এলাকার ওসব গাছ দেখভালের দায়িত্বে থাকা মাঝকান্দি বনায়ন সমবায় সমিতি। বিষয়টি স্বীকার করে 'মাঝকান্দি বনায়ন সমবায় সমিতি'র সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম সুজা 'যখন এ মরা গাছগুলো অধিক মূল্যে বিক্রি করা যেতো তখন থেকে আমরা বিষয়টি বন বিভাগকে অবগত করেছি। নিজেদের পায়ের জুতা ক্ষয় করে ফেলেছি, তবুও বন বিভাগ হতে কোনো সমাধান পাইনি। এখন তো গাছগুলো আর আগের মতো নেই। বেশকিছু গাছ শুকিয়ে জ্বালানি কাঠ হয়ে গেছে। কিছু গাছে পোকা ধরে নষ্ট হয়ে গেছে। সুজা আরও জানান, 'এখনও সময় আছে, বন বিভাগ চাইলে বিক্রি করে ওসব জায়গায় নতুন গাছ লাগানোর ব্যবস্থা করতে পারে। রাষ্ট্রের সম্পদ এভাবে অবহেলায় নষ্ট হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে। সন্তানের মতো দেখভাল করে গাছগুলোকে বড় করেছি। এসময় বন বিভাগকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় মধুখালি উপজেলা বন কর্মকর্তা দীন মোহাম্মদ মোল্যা জানান, ' উল্লেখিত মরা গাছগুলোর কাটার বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি নাই তা সঠিক নয়। গাছগুলো বিক্রয়ের জন্য আমরা ইতিপূর্বে দরপত্র আহ্বান করেছিলাম। এমনকি বিক্রয়ের জন্য পত্রিকায় দেওয়া ওই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিলে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ওই টেন্ডারটি করাতে পারি নাই। হঠাৎ করেই সাবেক বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। মুলত: আমাদের মধুখালি উপজেলা বন বিভাগের তরফ থেকে এ ব্যাপারে মোটেও কোনো সমস্যা নাই। ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এসব বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করবো। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পেলেই আমরা এ ব্যাপারে ইতিআাচক পদক্ষেপ গ্রহণ করতে পারবো।'
উপরোক্ত সামগ্রিক বিষয়ে অবগত করে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, 'আমি এখানে (ফরিদপুর) নতুন এসেছি। এ গাছগুলোর বিষয়ে আমি আপনার থেকেই প্রথম শুনলাম। বিষয়টির বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে আপনাকে জানাতে পারবো।' তিনি আরও জানান,''বর্তমান সরকার দেশের বনায়ন রক্ষার্থে আপাতত গাছ কাটতে নিরুৎসাহিত করেছেন। সরকারের মৌখিকভাবে দেওয়া এ নির্দেশনা অনুযায়ী, একান্ত প্রয়োজন না হলে বা জনস্বার্থ বিঘ্নিত না হলে, গাছ বিক্রিও কার্যত আমরা বন্ধ রেখেছি। এছাড়া, গাছ কাটার বিষয়ে সরকারি নির্দেশনা এমন যে, যদি জনস্বার্থ বিবেচনায় কোনো জরুরি প্রয়োজনে একটি গাছ কাটা হয় তবে, ওই গাছের পরিবর্তে পাঁচটি গাছ লাগাতে হবে।'
এসময় ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম আরও জানান, 'এ ব্যাপারে বিস্তারিত জানার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, 'এ গাছগুলো বিক্রির দরপত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ ও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে- ওই বিষয়টিও আমার জানা নেই।'
এ বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে জানিয়ে ওই বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, 'সরকারি নির্দেশনা, সরকারি স্বার্থ রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থের দিকগুলো বিবেচনায় রেখে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'
উল্লেখ করা যেতে পারে, উপরোক্ত এলাকায় মহাসড়কের পাশে ওই গাছগুলো কেনো মারা গেছে তা জানা সম্ভব হয়নি। তবে, ওই এলাকার অবস্থিত প্রায় প্রতিটি শিল্প কারখানার গেটে বা পাশে এ গাছ গুলো বেশি দেখা গেছে।
(আরআর/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








