ধর্ষণের ভিডিও ফেসবুকে
গ্রেপ্তার দেবাশীষের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তারকৃত আসামি দেবাশীষ মন্ডল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ বৃহস্পতিবার সে সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম তমিনা মন্ডলের কাছে এ জবানবন্দি দেয়। দেবাশীষ মন্ডল সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। এদিকে মামলা করায় আসামী হৃদয় ঘোষের বাবা জগবন্ধু ঘোষ মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, বুধবার বিকেলে দেবাষীষ মন্ডলকে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার এক আত্মীয়ের বাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের পর তাকে ব্লাক মেইল করতে ভিডিও ধারণ করে বলে জানায়। পরবতীতে তার কথা না শোনায় তার দুই বন্ধুকে দিয়ে হুমকি ধামকি দেয়। একপর্যায়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ায় রাজী না হওয়ায় ফেইসবুকে ভিডিও ছড়িয়ে দেয়। জবানবন্দি শেষে দেবাশীষকে জেলাকারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ছেলেকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সূযোগে সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলা নাথ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল ওই ছাত্রীর ঘরে ঢুকে কথা বলার একপর্যায়ে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেওয়ায় ওই ছাত্রীকে কামড় দিয়ে জখম করে। ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে তা ব্লাক মেইল করতে ব্যবহার করে। একপর্যায়ে দেবাষীশের ফোন রিসিভ না করায় তার দুই বন্ধু হৃদয় ঘোষ ও হাবিবকে দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। নিরুপায় হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মা ও বাবাকে জানায়। মা ও বাবা সন্তানকে তার মামার বাড়িতে নিয়ে রাখেন। সম্প্রতি ধর্ষণের ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দেবাশীষ। বুধবার তাকে বিকেলে গ্রেপ্তার করা হলেও রাত ১০টা ৪১ মিনিটে সাইফুল ইসলাম নামে এক ফেসবুক আইডি থেকে ওই ভিডিও আবারো পোষ্ট করা হয়।
(আরকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








