নেত্রকোনা-৩ আসনে ৬ প্রার্থী
হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯ নেত্রকোনা-৩ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদের মধ্যে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো: আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ জামায়েতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মো: খাইরুল কবীর নিয়োগী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী মো: জাকির হোসেন, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো: দেলোয়ার হোসেন ভূঞা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের প্রার্থী মো: শামছুদ্দোহা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী রয়েছেন। সব প্রার্থীরাই নির্বাচনে জয়ের আশায় এলাকায় গণসংযোগ, মাইকে প্রচার প্রচারণা, ব্যানার ফ্যাস্টুন, বিলবোর্ড ও লিফলেটের মাধ্যমে প্রচার চালিয়ে নিজেদেরকে ভোটারদের সামনে তুলে ধরছেন।
৭ ফেব্রুয়ারি শনিবার জামায়েতে ইসলামী বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করে। ওই জনসভায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তবে সব প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে থাকলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রকোনা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষ ও বিএনপি থেকে বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলালের ঘোড়া প্রতীকের মধ্যে দ্বিমুখী তুমুল লড়াই চলছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় এগিয়ে বিএনপি। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হলে এই দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদি। কিন্তু পিছু ছাড়ছেন না জামায়েতে ইসলামী বাংলাদেশ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: খাইরুল কবীর নিয়োগী। তিনি বলছেন প্রভাব মুক্ত নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন।
আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ২ লাখ ১৪ হাজার ৮৮৪ পুরুষ ও ২ লাখ ৫ হাজার ৭৯৪ জন মহিলা ও ৯ জন হিজড়া।
কেন্দুয়া উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০০ এবং মহিলা ১ লাখ ৩৯ হাজার ৪১০ ও হিজড়া ৬ জন ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৯৬ টি।
অপরদিকে আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৭৭১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৬৬ হাজার ৩৮৪ এবং পুরুষ ৬৮ হাজার ৩৮৪ এবং হিজড়া ভোটার ৩ জন রয়েছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩ টি।
সহকারী রির্টানিং অফিসার ও ইউএনও মো: রিফাতুল ইসলাম জানান, কেন্দুয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। রোববার তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলপ্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার, বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়ন থাকবে। কোন অবস্থাতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না।
কেন্দুয়া পৌর এলাকার ভোটার মোয়াজ্জেম হোসেন খান বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ পাবো এমনটাই আশা করছি। তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে আমরা ধানের শীষ প্রতীকে প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। পৌর এলাকার ভোটার আব্দুল হেকিম ভূঞা বলেন, জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতার প্রশ্নে আমরা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে মো: দেলোয়ার হোসেন ভূঞাকেই বিজয়ী করবো।
অপরদিকে চিরাং ইউনিয়নের ভোটার লিয়াকত আলী খান কাদেরী বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মো: খাইরুল কবীর নিয়োগীকে বিজয়ী করার আহ্বান জানান। ভোটের মাঠে সব প্রার্থীরা গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে আসলেও হেভিওয়েট দুই প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল সহ তার কর্মী সমর্থকদের চোখে ঘুম নেই। জয়ের আশায় তারা দিনরাত একাকার করে বিভিন্ন পথসভা ও গণসংযোগ মিছিল সমাবেশ করে যাচ্ছেন। এতে নির্বাচনী এলাকায় দিন দিনেই উত্তেজনা বাড়ছে।
বিএনপির প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী দাবি করে বলেন, তাঁর দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে তিনি জনগণ ও দলের নেতাকর্মীদের সাথে ধোঁকাবাজি করেননি। বিএনপিই তার জীবনের আদর্শ ও ঠিকানা দাবি করে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আটপাড়া কেন্দুয়ার উন্নয়নে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে তাকেই জয়যুক্ত করে মহান সংসদে পাঠাবেন।
অপর দিকে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলেন, ১৯৮৮ সাল থেকে তিনি কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সুখে দুঃখে পাশে থেকেছি। কোন দূনীতি আমাকে ঘ্রাস করতে পারেনি। সুষ্ঠ নির্বাচন হলে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকেই জয়যুক্ত করবেন বলে তিনি দাবি করেন।
আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক বলেন, এ উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটিতেই ধানের শীষের ব্যাপক প্রচারণা চালিয়েছি। প্রতিটি পথসভাতেই নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আশা করছি সুষ্ঠ নির্বাচনে ভোটারগণ ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান ভূঞা মজনু বলেন, আদর্শ, যোগ্যতা ও উন্নয়নের প্রশ্নে কেন্দুয়া উপজেলার ভোটারগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডক্টর রফিকুল ইসলাম হিলালীকেই জয়যুক্ত করে মহান সংসদে পাঠাবেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিতে গিয়ে দল থেকে বহিষ্কার হন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নাজমুল হক ভূঞা কচি। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলা করে শান্তির জনপদ গড়তেই মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলালকে ঘোড়া প্রতীকে জয়যুক্ত করবেন।
(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








