E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৬ এপ্রিল ১০ ১৯:৩০:১৫
সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

চরজব্বর থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test