E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী

২০২৬ এপ্রিল ১০ ১৯:৪৪:১০
আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জমকালোভাবে হয়ে গেল আমরা ৮৮ এসএসসি প্লাটফর্ম এর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠান।

আজ শুক্রবার দিনব্যাপী উত্তরা আব্দুল্লাহপুরস্থ একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী, সঙ্গীত শিল্পী, প্রশাসনিক কর্মকর্তা, বিচারপতি আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক, গুণিজনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সহস্রাধিক ৮৮ বন্ধু অংশ নেয়।

নাচ, গান, গল্প, স্মৃতি চারণ, আড্ডা, সেল্ফি, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজসহ নানা আয়োজন ছিলো আমরা ৮৮ বন্ধুদের।

অনুষ্ঠানে আমরা ৮৮'র কর্ণধার মহসিন আজিম খান,এডমিন সাজ্জাদ,জিলানী,শাহ্‌ আলম শাহীসহ অন্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের একত্রিত হওয়ার মাধ্যমে আনন্দঘন উৎসবে মিলন মেলায় পরিনত হয়। যেখানে শৈশব বা কৈশোরের স্মৃতি রোমন্থন, কুশল বিনিময়, আড্ডা, গল্প, নাচ, গান, সেলফি তোলা, লটারি, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

এটি এসএসসি ৮৮ ব্যাচের পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক নতুন করে দৃঢ় করতে এবং ব্যস্ত জীবনের মাঝে একসাথে সময় কাটাতে আয়োজন করা হয়। তবে, বন্ধুদের মঞ্চে আহবান ও গান পরিবেশনে পক্ষপাতিত্ব, সুযোগ প্রদান এবং কিছু বন্ধুকে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে যায়।

দেশের প্রায় শেষ প্রান্ত থেকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু এ বিষয়ে জানান, 'বন্ধুদের অনুষ্ঠানে পক্ষপাতিত্ব বন্ধুত্বে ফাটল ধরাতে পারে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দেয়। বন্ধুদের সাথে আচরণে সততা, মমতা এবং সমবেদনা থাকা প্রয়োজন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এড়িয়ে সবার সাথে সমান ও ইতিবাচক আচরণ বজায় রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। কিন্তু, অনুষ্ঠানের উপস্থাপক যা করেছে,তা মেনে নেওয়া কঠিন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরও অনুষ্ঠানের আয়োজকদের নীররতা বন্ধত্বের ফাঁটলের অংশ বিশেষ।'

(এসএস/এসপি/এপ্রিল ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test