E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১

২০২৬ এপ্রিল ২১ ১৮:১৬:০৫
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : 

প্রথম সিসি ক্যামেরার আওতায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের একজন শিক্ষার্থী বহিস্কৃত হয়েছে। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো এক হাজার ১৭৮ জন পরীক্ষার্থী।
এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ৪১ হাজার ২২০ জন শিক্ষার্থী ছিলো। তন্মধ্যে উপস্থিত ছিলো এক লাখ ৪০ হাজার ৪২ জন এবং অনুপস্থিত ছিলো এক হাজার ১৭৮ জন পরীক্ষার্থী। তবে কোন গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষা একেবারে ভিন্ন ভাবে নেওয়া হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সিসি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা পরিচালনায় বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয়েছে ৭টি ভিজিল্যান্স টিম। এই টিম কেন্দ্রেগুলো আকস্মিক পরিদর্শন করছেন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে এবার এক লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলো এক লাখ ৪০ হাজার ৪২ জন এবং অনুপস্থিত ছিলো এক হাজার ১৭৮ জন পরীক্ষার্থী। অসৎ উপায় অবলম্বনের জন্য গাইবান্ধা জেলায় একজন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে।

তবে এবারের পরীক্ষা প্রথম দিন কোন গোলযোগ ছাড়াই সুষ্ঠু ভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি।

(এসএস/এসপি/এপ্রিল ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test