E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

২০২৬ মে ২০ ১৭:৩৬:৩৩
গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

গোপালগঞ্জে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও উপ-পরিচালক নাজমুন নাহার।

এতে বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার উদ্যোক্তা, ব্যবসায়ী, পদস্থ সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

(টিবি/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test