E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

২০২৬ মে ২০ ১৮:০৮:০৫
দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের শোকের মাতম বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আজ বুধবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ীর পাশের পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতরা হলো- শিশু দুটির নাম সাবিয়া (৫) ও তার ভাই সিয়াম (৪)। তাদের পিতা শাহিন আলম (৩০) ও মায়ের কেয়া বেগম (২৫)।

এলাকাবাসি জানায়, দুই ভাই-বোনকে দেখতে না পেয়ে তার পিতা মাতা ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই ভাই বোনকে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ঘটনা নিশ্চিত করে জানান, একসাথে দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এই মর্মান্তিক ঘটনা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান জানতে পারলে তিনিও তৎক্ষনাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন ও এলাকার ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test