E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার 

২০২৬ জুলাই ১৪ ১৯:৩৩:০৭
মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী কে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে জিল্লু মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গ্রেফতারকৃত জিল্লু মন্ডল পাংশার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর এলাকার জুনাই মন্ডলের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে আসামি ভয়ভীতি দেখিয়ে কাঁচা রাস্তার পাশের রোপনকৃত আখ ক্ষেতে নিয়ে যায়। আসামী এসময় আখ ক্ষেতে ভুক্তভোগী শিক্ষার্থী কে শোয়াইয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। রাস্তা দিয়ে মানুষ যাওয়ার শব্দ পেলে আসামী পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে জিল্লু মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(একে/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test