টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি : পানি নিষ্কাশনের ভূগর্ভস্থ নলের (কালভার্ট) মুখে বালি ও মাটি ভরাট করায় বর্ষাকালে জলাবদ্ধতায় থাকতেন টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা। এতে ব্যাপক ভোগান্তিতে পরতে হতো বিদ্যালয়মুখী শিক্ষার্থীসহ হাজারো মানুষের। থমকে যেত কৃষি কাজ ও গবাদি পশু পালন।
গত শুক্রবার বিষয়টি নিয়ে স্থানীয় এক যুবক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করার পর গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যর নির্দেশে সোমবার সেই কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে জলাবদ্ধতা থেকে মুক্তি পায় প্রায় ৩০০ পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বর্নি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাসির সড়কের নিচে সরকারি জায়গায় একটি ভূগর্ভস্থ নল (কালভার্ট) ছিলো। যার মাধ্যমে বৃষ্টির পানি জমে না থেকে সরাসরি নদীতে গিয়ে পরতো। কিন্তু প্রায় ৩ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করতে মাটি ও বালি ভরাট করে। তখন থেকেই নলের মুখটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই পানি নিষ্কাশিত না হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মধ্যেই বসবাস করতে হতো বর্নি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও জলাবদ্ধতা থেকে রক্ষা পায়নি তারা। পরে গত শুক্রবার জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ নিয়ে স্থানীয় এক যুবক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করার পর গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানীর নির্দেশে কালভার্টের মুখ উন্মুক্ত করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ওলিউর রহমান খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে বর্নি ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাঁকা খাঁ বলেন, গত ৩ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করতে মাটি ও বালি ভরাট করলে কালভার্টের মুখও বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বর্ষাকাল এলেই জলাবদ্ধতায় জীবনযাত্রা স্থবির হয়ে পরতো প্রায় ৩০০টি পরিবারের। স্থানীয় জনপ্রতিনিধির জানানোর পরও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে এমপির নির্দেশে বিএনপি নেতা কর্মীরা কালভার্টের মুখটি উন্মুক্ত করেন। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
একই ওয়ার্ডের রুনা আক্তার বলেন, দীর্ঘদিন পানি আটকে থাকায় ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারতো না, বইখাতা নষ্ট হতো। এছাড়া গবাদি পশু পালন সহ দৈনন্দিন কাজ ব্যাপকভাবে বাঁধাগ্রস্থ হতো। পরে এমপির নির্দেশে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে কালভার্টের মুখ থেকে মাটি ও বালি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেন বিএনপির নেতাকর্মীরা। এতে আমাদের অনেক উপকার হয়েছে।
৫ম শ্রেণীর ছাত্রী নুরজাহান বলেন, আমাদের বাড়ির সামনে পানি থাকায় আমরা নিয়মিত স্কুলে যেতে পারতাম না। আর সেই পানিতে থাকা বিভিন্ন পোকা মাকড় ঘরে পর্যন্ত উঠে যেত। এখন পানি ছাড়ানোর ব্যবস্থা হয়েছে, আমরা নিয়মিত স্কুলে যেতে পারবো।
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার স্থানীয় এক যুবক জলাবদ্ধতা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার পর বিষয়টি গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানীর নজরে আসে। তখন এমপির নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার দিনব্যাপী কাজ করে কালভার্টের মুখে থাকা বালি ও মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেন। তখন থেকেই ভূগর্ভস্থ নল থেকে পানি নিষ্কাশন শুরু হয়। নিজের স্বার্থের জন্য জনগণের দুর্ভোগ হয় এমন কোন কাজ না করার জন্য সকলের প্রতি অনুরোধও করেন তিনি।
(টিবি/এএস/জুলাই ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- বাড়লো সোনার দাম
- আমি হব সকাল বেলার পাখি
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
২১ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
-1.gif)








