E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

২০২৬ জুলাই ২১ ১৭:৫৬:৩৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৪৫) নামে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালের দিকে সাতক্ষীরা আমতলাস্থ ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইলেকট্রিশিয়ান মো. জিয়ারুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, জিয়ারুল ইসলাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শহরের আমতলা এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে তার একটি ইলেকট্রিকের দোকান রয়েছে। প্রতিদিন দুপুরে খাওয়ার পরে দোকানের শাটার বন্ধ করে ভিতরে রাখা একটি বেঞ্চিতে ঘুমায় সে। সোমবার বেলা সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে দোকানের শাটার উঁচু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে পড়ে যায় জিয়ারুল। বিষয়টি জানতে পেরে পাশের দোকানের লোকজন এসে দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ত্রি তীর্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

(আরকে/এসপি/জুলাই ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test