একটার সাথে আরেকটার অসঙ্গতি, কাটছেনা ধোঁয়াশা
জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ৪ (শ্যামনগর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়,তিনি তরুণীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ধরা পড়ে হেনস্থা হয়েছেন।
গতকাল সোমবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাঁদের কথোপকথন ও ঘনিষ্ঠ অবস্থানও দেখা যায়।
আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক বাসাতে তরুণী ও গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদ করছেন এক ব্যক্তি। ওই বাসাতে তরুণীকে নিয়ে কতবার গিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি মাত্র একবার এসেছেন বলে দাবি করেন। এছাড়া মেয়েটি নিজেকে মাহিয়া বলে দাবি করেন।
এদিকে বিয়ের সময়ে মেয়েটির বয়স নিয়েও বিভ্রান্তি রয়েছে। বায়োডাটা অনুযায়ি মেয়েটির জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। গাজী নজরুল দাবি করেছেন, তিনি চলতি বছরের ১৭ জুন মরিয়ম খাতুনের সাথে বিয়ে করেছেন। অথচ মরিয়মের বায়োডাটায় তিনি সুপারিশসহ স্বাক্ষর করেছেন চলতি বছরের২২ জুন। সে বায়োডাটায় অবিবাহিত বলে লিখেছেন মরিয়ম।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে গাজী নজরুল ইসলামের গাড়ি চালক ওবায়দুল্লাহের গত ২০ জুলাইয়ের স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর করা এক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে ১৩ জুলাই ইলা জাহান নদীর মগবাজারর বাসায় ওই মেয়েকে নিয়ে ফুর্তি করার সময় ভিডিও করেন ইলার গাড়ি চালক হাসান।
ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ একাধিক পোস্টে দাবি করে, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি একটি ভুয়া প্রচারণা।
তবে পরদিন জামায়াতের জেলা সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ভিডিওতে দেখা যাওয়া তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।
মাওলানা আজিজুর রহমান বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী। সোমবার রাতে জামায়াতের মিডিয়া সেল থেকে এআই দিয়ে ভিডিও তৈরী-এমন দাবি করা হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের প্রতি আবেগ থেকে এমন বলা হতে পারে।
এদিকে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ভিডিও বার্তায় বলেন, ‘গাজী নজরুল সবার সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন।’
এমনকি তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের এক ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলামকে স্বামী বলে দাবি করেছেন। এছাড়া মরিয়মের পিতা শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মাসুম বিল্লাহও একই ভিডিও বার্তায় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে,আমি তার তীব্র নিন্দা জানাই। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিয়ে হয়। সেখানে তার বড় স্ত্রীসহ আমরা সকলে উপসিথত ছিলাম।
তবে বিয়ের বিষয়টি নিয়ে জানতে গাবুরা ম্যারেজ রেজিস্টার বদরুল আলম বাকীবিল্লাহর কাছে ফোন দেওয়া হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি। তবে লিখিত একটি বিবৃতিতে তিনি দাবি করেছেন, ২০২৬ সালের ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম ও গাড়ি চালক ওবায়দুল্লাহকে নিয়ে মগবাজারের একটি ব্যবসায়িক কারযালয়ে যান। সেখানে অবস্থানের সময় পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। একপরযায়ে তিনি টাকা দিয়ে তাদের হয়রানি থেকে মুক্ত হন।
(আরকে/এসপি/জুলাই ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- বাড়লো সোনার দাম
- আমি হব সকাল বেলার পাখি
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
২১ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
-1.gif)








