রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে মাটির হাড়ি-পাতিল দিয়ে তৈরি ব্যতিক্রমী পাখির বাসার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ ধরনের কার্যক্রম জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষকে পাখি ও প্রকৃতি রক্ষায় আরও সচেতন করবে বলে স্থানীয় পরিবেশপ্রেমীরা মনে করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন। তারা হাতে তৈরি মাটির হাড়ি-পাতিল দিয়ে নির্মিত পাখির বাসা বহন করে প্রতীকী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক আনিছুর রহমান লিটন এবং আরটিভির সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকায় সারা বছর দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে। বিশেষ করে শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে উপযুক্ত বাসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে এসব পাখি দীর্ঘ সময় অবস্থান করতে পারে না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম উপজেলা পরিষদ এলাকাকে পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে পরিবেশবান্ধব উপায়ে মাটির হাড়ি-পাতিল দিয়ে পাখির বাসা তৈরি করে বিভিন্ন গাছে স্থাপন করা হয়েছে। যাতে পাখিরা সহজে বাসা বাঁধতে ও বংশবিস্তার করতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা পরিষদ চত্বরকে আমরা পাখিদের জন্য একটি নিরাপদ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করছি। এখানে কোনোভাবে পাখি ধরা, হত্যা বা বিরক্ত করা আইনত দ-নীয় অপরাধ। আজ থেকে পাখিরা এখানে নিরাপদে বিচরণ করতে পারবে। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(পিএস/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে আ.লীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- কাশিয়ানীতে যাচাইয়ে শনাক্ত শতাধিক প্রতিবন্ধী
- ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, দল থেকে বহিষ্কার
- রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু অভিযানে বাংলাদেশি শিক্ষার্থী
- লৌহজংয়ে মাদকের সাথে জড়িত থাকায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড
- নিরাপদ সড়ক সবার অধিকার
- টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন: ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১
- রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও
- আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
- জাল দলিলের অভিযোগে দুই দলিল লেখক সাময়িক বহিস্কার
- নতুন রেডমি ১৭ উন্মোচন করল শাওমি
- ফেসবুক পোস্টের প্রতিবাদে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সালথার বল্লভদি ইউনিয়ন আ.লীগ নেতা পাঞ্জু গ্রেপ্তার
- সাতক্ষীরা আদালত চত্বর থেকে মারপিট মামলার আসামির পালানোর ব্যর্থ চেষ্টা
- বাংলাদেশে হিন্দু কথা বললেই তাঁর কপালে দুঃখ নেমে আসে?
- সালথায় আজিজুর হত্যা মামলার মূল আসামী শাকিল গ্রেপ্তার
- ‘তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে’
- নড়াইলে পুলিশের অভিনব কৌশলে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার
- গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির র্যালি ও আলোচনা সভা
- শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগকে নির্দেশ দেন কাদের, ট্রাইব্যুনালে কল রেকর্ড
- সোনার দাম বাড়লো ৯৮৫৬ টাকা
- জামালপুরে বিএনপির বিজয় র্যালি, যুবদলের আলোচনা সভা
- ‘বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে’
- সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় ‘বিগ বস বাংলা’
- বিশ্বকাপ মাতানো ভোজিনিয়াকে বরণে কোলো-কোলোতে উৎসব
- ‘দেশের প্রয়োজনে নৌবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে’
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- দিন-রাত এক করে দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
- জাল দলিলের অভিযোগে দুই দলিল লেখক সাময়িক বহিস্কার
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বাংলাদেশে হিন্দু কথা বললেই তাঁর কপালে দুঃখ নেমে আসে?
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৬ আগস্ট ২০২৬

-1.gif)