E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় বালু উত্তোলনকারীকে ৫০ হাজার ও সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৮:৪০:৪০
সোনাতলায় বালু উত্তোলনকারীকে ৫০ হাজার ও সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সোহাগ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরের দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। এ সময় কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মোঃ সোহাগকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেখেন আদালত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালতের সম্মুখে অপরাধ সংঘটিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগটি তাকে পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন।মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী অভিযুক্তের স্বীকারোক্তি উপস্থিত সাক্ষীদের সম্মুখে লিপিবদ্ধ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন সহ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বালুয়াহাটে মেসার্স সাজু ট্রেডার্স কে উচ্চমূল্যে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা ও এক কনফেকশনারী দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,উচ্চমূল্যে সার বিক্রির সংবাদ পাওয়া মাত্রই সেখানে অভিযান চালানো হবে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test