মৃৎশিল্পীর নিপুণ ছোঁয়ায় সেজেছে দুর্গা
সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : শরতের শুভ্র আকাশ,কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যির অপেক্ষায় দিন গুনছেন সনাতনী ধর্মাবলম্বীরা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় মন্দিরে মন্দিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী, প্রতিমা কারিগর, ডেকোরেটর ও মন্দির কমিটির সদস্যরা।
মৃৎশিল্পীদের নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় খড়,বাঁশ ও মাটির কাঠামোতে ইতোমধ্যেই প্রাণ পেয়েছে দেবী দুর্গা ও তাঁর পরিবার। কোথাও শেষ হয়েছে মাটির কাজ, কোথাও চলছে প্রতিমার শেষ পর্বের কাজ। মাটির কাঠামো শুকিয়ে গেলেই রং-তুলির আঁচড়ে দেবী দুর্গা, শিব, কার্তিক, গণেশ,লক্ষ্মী ও সরস্বতী সহ তাঁদের বাহন হাঁস, ময়ূর, পেঁচা, সিংহ এবং অসুরকে সাজিয়ে তোলা হবে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, অধিকাংশ মন্দিরেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ। কারিগরদের কেউ প্রতিমার শরীরে শেষবারের মতো মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ আবার নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছেন দেব-দেবীর অবয়ব। দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
মন্দির কমিটির সদস্যরা জানান, আর দু-এক দিনের মধ্যেই কারিগররা রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেবেন। এরপর সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ হলে মন্দিরগুলো পরিণত হবে উৎসবের মিলন মেলায়। একদিকে মৃৎশিল্পীরা যখন প্রতিমা তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন, অন্যদিকে মন্দির কমিটির সদস্যরাও বসে নেই। ডেকোরেটরদের মাধ্যমে মন্দিরের প্যান্ডেল, গেট, তোরণ, আলোকসজ্জা ও অন্যান্য সাজসজ্জার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে দুর্গাপূজাকে ঘিরে সোনাতলার মন্দিরগুলোতে এখন উৎসবের আবহ বিরাজ করছে। ইতোমধ্যেই সনাতনী নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা পূজার কেনাকাটাও শুরু করেছেন। নতুন পোশাক, পূজার সামগ্রী ও নানা প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারগুলোতেও বাড়ছে মানুষের উপস্থিতি। আগামী কয়েক দিনের মধ্যেই মন্দিরগুলো আলোকসজ্জায় সেজে উঠবে এবং ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সোনাতলা উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন জানান, এবার সোনাতলা উপজেলায় মোট ৫৩টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা চলবে। পৌরসভা সহ উপজেলার পৌরসভায় ৮টি, সদর ইউনিয়ন ৪টি, মধুপুর ৭টি, তেকানী চুকাইনগর ৩টি, পাকুল্লা ৫টি, জোড়গাছা ৮টি, দিগদাইড় ১২টি ও বালুয়া ৬টি মোট ৫৩টি মন্দিরে এ বছর পূজার আয়োজন করা হয়েছে।
এদিকে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে কয়েক দফায় উপজেলার পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য ও গোয়েন্দা সংস্থাগুলোও মন্দিরগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সোনাতলা উপজেলার প্রতিটি পূজামণ্ডপ নিরাপত্তার চাদঁরে ঢেকে রাখা হবে।
(বিএস/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
- সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নির্দেশ
- মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
- চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার
- লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ
- সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
- সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
- দেবহাটায় সাইনবোর্ড তুলে নিয়ে মন্দিরের জমি দখলের হুমকি
- গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
- কাপ্তাইয়ে হাসিনা বেগম হত্যায় প্রধান আসামির ফাঁসি
- দুগপূজা উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইন শৃংখলা সভা
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- বংশী নদী
- শরতের কবিতা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
০৬ অক্টোবর ২০২৬
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
- সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নির্দেশ
- মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
- চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার
- লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ
- সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
- সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
- দেবহাটায় সাইনবোর্ড তুলে নিয়ে মন্দিরের জমি দখলের হুমকি
- দুগপূজা উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইন শৃংখলা সভা
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
-1.gif)