বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
স্পোর্টস ডেস্ক : এমসিজিতে বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। শুধু মাঠের লড়াই নয়, মুস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির জন্যও থাকছে বিশেষ চমক।
বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই বোলার বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শিকার করেছেন ৪০০টিরও বেশি উইকেট।
মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ এমসিজিতে, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। সেই সাথে থাকছে টিকিটেও বিশেষ ছাড়। ওই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজও উচ্ছ্বসিত। দলে যোগ দেওয়ার আগে জানিয়েছেন, প্রথমবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামা তার জন্য বিশেষ কিছু। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তার লক্ষ্য।
এদিকে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকির বিশ্বাস, মুস্তাফিজের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য দলের শক্তি বাড়াবে।
আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই তারকা পেসারের।
বিশ্ব ক্রিকেটে কাটারের জাদুতে বহুবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন মুস্তাফিজ। এবার সেই জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান
- সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
- পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
- বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
- বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার
- সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল
- গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে
- সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম
- গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- সুপারি গাছের চারা রোপন নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- এক সমাজসেবীর কর্মকথা
- নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
- আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
- শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- ‘দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা’
- বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক খাতের নতুন মজুরি
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
- গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি
- শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- এমএ রশীদ হাসপাতালে অস্ত্রোপচার বিতর্ক: দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর তদন্ত কমিটি
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- বারো রকম বারো ছড়া
- এক সমাজসেবীর কর্মকথা
- হারাধনের দশটি ছেলে
০৪ নভেম্বর ২০২৬
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
- বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
-1.gif)








