শীতে পায়ের যত্ন
নিউজ ডেস্ক : আমরা সবাই কম বেশি মুখের যত্ন নেই। তবে ঘাড়, গলা হাত, পুরো শরীর পার হয়ে পা পর্যন্ত অনেকেরই যত্নে নেওয়া হয়ে ওঠে না। যার ফলাফলও ভোগ করতে হয় আমাদের।
যেমন শীতে পায়ের গোড়ালি ফাঁটা একটি কমন সমস্যা। এছাড়াও এ সময় ত্বক রুক্ষ ও ত্বকে মরা কোষ বেশি দেখা যায়। তাই পায়েরও নিয়মিত যত্নের প্রয়োজন। ঘরে বসেই নিতে পারেন পায়ের যত্ন ও পেডিকিওর স্পা।
পেডিকিওর :
বেশ কয়েক হাজার বছর আগে সুদূর চীনে পেডিকিওরের যাত্রা শুরু হয়। পায়ের ও নখের রোগ নিমূর্ল ছিল এর প্রধান উদ্দেশ্য। তবে বর্তমানে পেডিকিওর সৌন্দর্যচর্চার অপরিহার্য অংশ। সপ্তাহে অন্তত একদিন পেডিকিওর করুন। পেডিকিওরের ফলে পায়ের রুক্ষতা কমে কোমলতা ফিরে আসবে।
যা যা লাগবে :
কটন বল ও নেইলপলিশ রিমুভার, নেইল ফাইলার, কিউটিকল ও নেইল কাটার, শ্যাম্পু, পিউমিক স্টোন ও ব্রাশ, পেডিকিওর মাস্ক, ময়েশ্চারাইজার, নেইল পলিশ, অলিভ অয়েল, লবণ, তোয়ালে, প্লাস্টিকের বোল।
প্রথমে নেইল পলিশ রিমুভার ও কটন বলের সাহায্যে পায়ের নখে নেইল পলিশ থাকলে তুলুন। এবার অলিভ অয়েল হালকা গরম করে পায়ে ও নখে ম্যাসাজ করুন। এতে পায়ের মরা কোষ ও নখের চারপাশের সাদা চামড়া নরম হবে।
প্লাস্টিকের বোলে কুসুম গরম পানিতে শ্যাম্পু ও লবণ মেশান। ১৫ থেকে ২০ মিনিট এই পানিতে পা ভিজিয়ে রাখুন। এবার পায়ের নখ, আঙ্গুল ও গোড়ালি লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে মরা চামড়া পরিষ্কার হবে।
গোড়ালিতে ও ফাটা জায়গায় একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে পায়ের কোমলতা ফিরে আসবে। এবার পানি থেকে পা তুলে নেইলকাটার দিয়ে পায়ের নখ কেটে পছন্দের শেপ দিন। ফাইলার দিয়ে নখ ফাইল করুন। কিউটিকল দিয়ে নখের চারপাশের ময়লা তুলে ফেলুন। এরপর আবার পা পানিতে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
এরপর ব্রাশ দিয়ে নখ ও পা ঘষতে থাকুন। পিউমিস স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। এভাবে সব ডেথ সেল ও ময়লা উঠে আসবে। এবার ঠাণ্ডা পানিতে পা ধুয়ে ফেলুন। এবার পায়ে যে কোনো ভেষজ মাস্ক লাগান। সবশেষে পায়ে ময়েশ্চারাইজার লাগান। নখে প্রথমে বেস কোট দিন তারপর পছন্দসই নেইলপলিশ লাগান ও সবশেষে টপ কোট লাগান। প্রতিটি কোট এর মাঝে ৫ মিনিট সময় নিন।
পায়ের জন্য মাস্ক :
এ চা চামচ আমন্ড অয়েল, এক চা চামচ মধু, পাকা কলা দিয়ে মাস্ক তৈরি করে পায়ে লাগান। এছাড়াও পায়ের উজ্জ্বলতা বাড়াতে সারারাত দুধে ওটমিল ভিজিয়ে সকালে দুধসহ ওটমিল ব্লেন্ড করে তাতে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে পায়ে লাগান। শুকিয়ে আসা পর্যন্ত ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজার :
মুখ ও হাতের মতো পায়েরও চাই ময়েশ্চারাইজার। এই শীতে ভেষজ উপায়ে ময়েশ্চারাইজ করুন। পায়ে যে কোনও উদ্ভিজ্জ তেল যেমন অলিভ অয়েল, বাদাম তেল, জোজোবা বা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন। গোসলের আগে পায়ে দুধে গোলাপজল মিশিয়ে ম্যাসাজ করতে পারেন। এছাড়াও মধু ম্যাসাজ করে ১৫ মিনিট পর গোসল করে ফেলুন। এতে ত্বক কোমল হয়ে উঠবে ও জেল্লা ছড়াবে।
(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- শীতে পায়ের যত্ন
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
-1.gif)








