কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
নিউজ ডেস্ক : নতুন বছর আসতেই মনে মনে নানা পরিকল্পনা করেন কমবেশি সবাই। জীবন বদলে ফেলার অঙ্গীকার করেন অনেকেই। তবে শেষ অবধি তা কি আদৌ পূর্ণ হয়? আসলে বছরভর নানা সমস্যার সঙ্গে লড়তে গিয়ে সেই একই ছবি ফিরে ফিরে আসে শেষ পর্যন্ত।
তবু হাল ছাড়া উচিত নয় কারও। চেষ্টা করুন, আর নিজের ভুলগুলো শুধরে নিন। সারাবছর পথ চলতে গিয়ে কত রকমই না সমস্যায় পড়তে হয়। তবে জীবনযাপনে একটু সংযত হলে খুব সহজেই ভালোভাবে জীবন কাটাতে পারবেন। জেনে নিন কোন ভুলগুলো শুধরে নিলে বছর ভালো কাটবে-
কোনো কাজ ফেলে রাখবেন না
পরের দিন সকালে উঠে আপনি কী কী করবেন, সেই প্ল্যান করে রাখুন আগের রাতেই। এজন্য একটি ডায়েরিতে লিখে রাখুন। সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর তালিকা করে একদম ওপরে রাখুন।
এবার পরপর প্রয়োজনীয়তা অনুযায়ী সাজিয়ে ফেলুন করণীয়গুলো। কাল করবেন বলে কোনো কাজই ফেলে রাখবেন না।
স্ক্রিন টাইম কমান
যতটা সম্ভব স্যোশাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখুন। একান্তই প্রয়োজন ছাড়া তা ব্যবহার করবেন না। এতে যেমন কাজের ক্ষতি হয়, ঠিক তেমনই মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব পড়ে।
সবাইকে বন্ধু ভাববেন না
চলার পথে অনেক মানুষের সঙ্গেই সবার কমবেশি পরিচয় ঘটে। তবে এ কথা মাথায় রাখতে হবে যে সবাই বন্ধু নয়। কাজেই বন্ধুত্ব করার আগে একাধিকবার ভাবুন। তারপরেই পদক্ষেপ নিন।
ব্যক্তিগত পরিসর বজায় রাখুন
সব কথা সব জায়গায় না বলাই ভালো। এতে পরবর্তী সময়ে আপনেই বিপদে পড়বেন। প্রতিটি মানুষের কিছু ব্যক্তিগত পরিসর থাকে। আপনিও সেদিকে খেয়াল রাখুন।
পার্সোনাল ও প্রফেশনাল জীবন আলাদা রাখুন
এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। খেয়াল রাখবেন একটির জন্য ওপরটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। দুটোই একে অন্যের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকলেও কিছু দিক মাথায় রাখা অবশ্যই দরকার।
অতিরিক্ত খরচে লাগাম টানুন
আয় ব্যায়ের ভারসাম্য রাখা অত্যন্ত দরকার। এ বছর অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিন। কোথাও ইনভেস্টমেন্টের কথা ভাবুন।
টাকার এক অংশ বিনোদনের জন্য সরিয়ে রাখুন। মাথায় রাখুন এর বেশি খরচ আপনি করবেন না। তাহলেই দেখবেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকছে।
নিজেকে সময় দিন
প্রতি সপ্তাহে একটা নতুন বই পড়ার চেষ্টা করুন। প্রতিদিনের রুটিনের বাইরে গিয়ে নতুন কিছু করুন। যেমন- কিছু আঁকতে পারেন, গানের শখ থাকলে রেওয়াজ করুন অবসরে। ব্যায়াম করুন। সকালে উঠে ধ্যান করুন।
অন্যদের সঙ্গে তুলনা নয়
অনেকের অন্যের সঙ্গে নিজের তুলনা করে হীনমন্যতায় ভুগতে থাকেন। এই ভুলটা করবেন না। কারণ প্রতিটি মানুষের নিজস্ব কিছু বিশেষত্ব থাকে। প্রত্যেকের চলার পথ আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করে মানসিকভাবে বিব্রত হবে না।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








