যে নিয়ম মানলে ঈদে ভরপুর খেলেও বাড়বে না ওজন
লাইফস্টাইল ডেস্ক : দীর্ঘ একমাস রোজার পর আসছে ঈদ। আর ঈদের লোভনীয় খাবার ও খাবার রুটিনে পরিবর্তন আসার কারণে অনেকেরই দ্রুত ওজন বেড়ে যেতে পারে। রোজার মাসজুড়েই কম খাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়েছেন অনেকেই, তাই ঈদে বেশি খাওয়ার ফলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
শুধু খেলেই তো হবে না, ওজন যাতে না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই ঈদ পরবর্তী সময়ে ওজন বেড়ে যাওয়া ঠেকাতে কয়েকটি টিপস মেনে চলতে হবে।
যেমন- খাওয়ার আগে প্রচুর পানি পান করুন। খাওয়ার আগে অন্তত ২ কাপ পানি খাওয়া উচিত। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে ৭৫-৯০ ক্যালোরি কম গ্রহণ করা হয়।
ভালো করে খাবার চিবিয়ে খেতে হবে হবে। অনেকের ধারণা খাবার পেটে গেলে তা হজম হয়! আসলে খাবার মুখে নেওয়ার পর চিবিয়ে খাওয়ার সময় থেকেই তা হজম হওয়া শুরু হয়।
মুখের লালাতে এমন এক এনজাইম আছে, যা খাবার গ্রহণ করার আগেই হজম শুরু করে। এজন্য হজম বাড়াতে ধীরে ধীরে চিবিয়ে খাবার খেতে হবে।
বেশি ফল পানি খেতে হবে। ফল ও শাক-সবজিতে থাকা ফাইবার আপনার শরীরকে আর্দ্র রাখবে। সেইসঙ্গে ফল ও শাকসবজিতে থাকা ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করবে।
শাক-সবজি ও ফল-মূল খেলে মিষ্টান্নের প্রতি আসক্তি কমে। আর যদি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে; তাহলে একটি ফল খেয়ে নিন। কারণ ফলে থাকা প্রাকৃতিক চিনি স্বাস্থ্যের জন্য ভালো। ফলের মিষ্টতা আপনার মিষ্টি খাওয়ার চাহিদা পূরণ করবে।
ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার সম্পন্ন করুন। এ সময়ের মধ্যে খাবার হজম হয়ে যায়। খাওয়ার ২ ঘণ্টা পর ঘুমালে পেট হালকা হয় এবং ঘুমও ভালো হয়। ঘুমানোর আগে আধা ঘণ্টা হাঁটতেও পারেন।
ঈদে প্রচুর পরিমাণে মাংস, বিরিয়ানি ও মিষ্টিজাতীয় খাবার হয়ে থাকে। তাই খাবারে প্রচুর সালাদ অন্তর্ভুক্ত করুন। মিষ্টান্ন খাবার পরিমাণে কম থাকে। খুব বেশি মিষ্টি খেলে দ্রুত ওজন বেড়ে যেতে পারে।
ঈদের দিন ভারী খাবার খেলে এর পরের দিনগুলোতে স্বাভাবিক ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তাহলে ওজন বাড়বে না।
অবসর সময়ে এক কাপ লেবুর রস বা গ্রিন টি পান করতে পারেন। এতে বিপাকক্রিয়া বাড়বে। অবশ্যই চা পান করতে হবে চিনি ছাড়া।
রোজায় অনেকেই আলসেমি করে শরীরচর্চা করেননি। তবে ঈদের পর থেকে নিয়মিত শরীরচর্চা মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঘুমাতে যাওয়ার আগে অন্তত ১০৯ মিনিট শরীরচর্চা করুন। পাশাপাশি গৃহস্থলি কাজ করলেও শাররিকভাবে সুস্থ থাকবেন।
(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








