যেভাবে নিবেন শসা দিয়ে ত্বকের যত্ন
নিউজ ডেস্ক : গরমের সময়ে যেসব সবজি বেশি খাওয়া হয় তার মধ্যে একটি হলো শসা। এটি কেবল আমাদের স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, বরং ত্বকের যত্নেও সমান কার্যকরী। শসা দিয়ে ত্বকের যত্ন নিলে আপনি দারুণ উপকার পেতে পারেন।
গরমে ত্বকের যত্নে একটি সহজলভ্য উপকরণ হতে পারে শসা। এতে ত্বক সতেজ ও সুন্দর থাকবে। চলুন তবে জেনে নেওয়া যাক-
শসার ফেসপ্যাক
এই গরমে ত্বককে হাইড্রেট রাখতে শসা বেশ কার্যকরী। ত্বকে ব্যবহারের জন্য শসা স্লাইস করে কেটে নিয়ে তার একটি মিশ্রণ তৈরি করতে পারেন। স্লাইস করা হয়ে গেলে তাতে দিতে হবে ১ চামচ করে মধু ও দই।
এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেলো শসার ফেসপ্যাক। গোসলের আগে মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। এভাবে রেখে অপেক্ষা করুন ৫ থেকে ১০ মিনিট। এরপর মুখ ধুয়ে নিন। এতে ত্বকের পরিবর্তনটা নিজেই টের পাবেন।
ত্বকের ক্লান্তি দূর করতে
গরমের সময়ে অনেকেরই মুখে জ্বালা করে থাকে। বিশেষ করে রোদে বের হলে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। রোদে পোড়া ত্বককে উজ্জ্বলতা দেওয়ার জন্য
শসার খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন।
এরপর তাতে এক চামচ চিনি মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে বের করে মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে মিনিট দশেক।
এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এর পাশাপাশি সকালে ঘুম থেকে উঠে মুখের ক্লান্তির ছাপ দূর করার কাজেও ব্যবহার করতে পারেন শসা। শসা টুকরা করে তা মুখে বুলিয়ে নিলেই সুফল পাবেন।
ব্রণ কমাতে
ব্রণের সমস্যা দূর করা মুশকিল। বিশেষ করে গরমের সময়ে এই সমস্যা আরও বেড়ে যায়। আপনার ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয়ে যায় তাহলে তাতে সহজে ময়লা জমে যেতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি দিতে শসা বেশ কার্যকরী। সেজন্য আপনাকে শসা স্লাইস করে কেটে নিতে হবে। এরপর সেই শসা পিষে রস বের করে নেবেন।
এরপর শসার রস মুখে ব্যবহার করবেন। এভাবে ব্যবহারের ফলে ব্রণের সমস্যা অনেকটাই কমে যাবে।
(ওএস/এএস/জুন ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







