ত্রিশেই কি সব শেষ!
নিউজ ডেস্ক : ত্রিশের পরে স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, সাংসারিক কাজের বাইরে কথা বলাও যেন অন্যায়। আর নিজের জন্য সময়, রূপচর্চা, সাজগোজ, ক্যান্ডেল নাইট ডিনার, সিনেমা দেখা অথবা ছুটিতে পরিবারের সবাই মিলে নীলগিরি বা কক্সবাজার এসব তো ছিল দিবাস্বপ্ন।
দিন পাল্টেছে এখন নারীরা অনেক বেশি স্বাধীন, শিক্ষিত আর সচেতন। আমরা পরিবার এবং কাজের জায়গা একসঙ্গে সামলে রাখছি।
আমাদের সন্তানরাও ক্লাসে ভালো রেজাল্ট করছে, আত্মীয় স্বজনদের সঙ্গেও থাকছে নিয়মিত যোগাযোগ, মাত্র ১০ মিনিটের নোটিশে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুর দাওয়াতে।
সব কিছুর পেছনে রয়েছে শুধু মানসিক শক্তি আর উদ্যোম। ভালো থাকার এবং ভালো রাখার মানসিকতা। তবে সবার আগে নিজের বিষয়ে সচেতন হতে হবে। পরিবারের দায়িত্ব আমাদের, সেই সঙ্গে অফিসের গুরুত্বপূর্ণ পদও সামলে যেতে হয় সমান তালে। এজন্য নিতে হবে নিজের যত্ন।
সন্তান হয়েছে বলে আমার জীবনের সব চাওয়া পাওয়া শেষ, এটা ভাবার কোনো কারণ নেই। সন্তান অবশ্যই জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। তবে নিজের চাওয়া স্বামীর সঙ্গ তার সঙ্গে বন্ধুত্ব এগুলো দূরে সরিয়ে রাখলে নিজেদের দাম্পত্য জীবন রোবটের মতো হয়ে যাবে। শুধু বাজার করা রান্না করার মধ্যে জীবন সীমাবদ্ধ করে ফেলবেন না।
সন্তানকে ছোটবেলা থেকেই শেখান সংসারে সবার মধ্যেই বন্ধুত্বের একটি সম্পর্ক থাকে। এটা আপনার জীবন যেমন সুন্দর করবে আপনার সন্তানের মধ্যেও পরিবার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হতে সাহায্য করবে।
বয়স হয়ে যাচ্ছে এখন আর রূপচর্চা, শরীরচর্চা করে কী হবে...এটা ভাবলে চলবে না। শরীরের যত্ন নিতে হবে, থাকতে হবে সুস্থ, সুন্দর, হাসিখুশি এবং একদম ফিট।
সুস্থতার জন্য নিয়মিত ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন, আর অন্য কিছু করার সময় না পেলে বাড়িতে ফেরার সময় গাড়িতে না উঠে হাঁটুন।
ত্বক ও চুল ভালো রাখতে প্রচুর পানি পান করুন এবং তাজা ফল ও সবজি খাওয়ার অভ্যাস করুন।
বাইরে যাওয়ার সময় ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
কাজ তো করতেই হবে সঙ্গে পরিমাণমতো বিশ্রামও নিন।
সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। মাসে দু-একবার পার্লারে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর-মেনিকিওর ও হেয়ার ট্রিটমেন্ট করাতে পারেন।
সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকার পর ছুটির দিনে স্বামী সন্তান নিয়ে একবেলা বাইরে ঘোরার প্ল্যান রাখুন, কেনাকাটা, বাইরে খাওয়া, সিনেমা দেখা যেকোনো কিছু।
(ওএস/এএস/জুলাই ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







