ভালো থাকতে প্রতিদিন করুন এই সহজ ব্যায়াম
নিউজ ডেস্ক : নিয়মিত ব্যায়াম যে শরীরের পাশাপাশি মনের ওপরে ইতিবাচক প্রভাব রাখে, সেটা নতুন করে বলার কিছু নেই। ত্বক ভালো রাখতেও প্রতিদিন সঠিক নিয়মে যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলও ফলো করা আবশ্যক। নাহলে আপনি যতই দামি প্রোডাক্ট ব্যবহার করুন না কেন, লাভ পাবেন না। তাই ভালো ত্বক পেতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সঙ্গে নিয়মিত ব্যায়ামও করতে হবে আপনাকে।
প্রতিদিন সকালে ব্যায়াম করলে আপনার শরীরও ভালো থাকবে। রক্ত সঞ্চালন বাড়বে। ত্বকের জেল্লাও হবে দেখার মতো। তাই আর দেরি না করে জেনে নিন কয়েকটি সহজ ব্যায়ামের সন্ধান।
শরীর ভালো রাখার জন্য ব্রিদিং এক্সারসাইজ করা আবশ্যক। তাই সকালে উঠে প্রথমেই এই ব্যায়ামটি করুন।
প্রথমে সোজা হয়ে দাঁড়ান। তারপর দুই হাত দুই দিকে ছড়িয়ে বুক ভরে শ্বাস নিন। তারপর হাত আবার বুকের কাছে ফিরিয়ে আনুন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। এই পদ্ধতি রিপিট করুন ১০ বার। এতে আপনার শরীরে প্রচুর পরিমাণে শুদ্ধ বাতাস প্রবেশ করবে। প্রতিটি কোষে পৌঁছে যাবে পর্যাপ্ত অক্সিজেন। তাই ত্বকের সুস্বাস্থ্য অটুট থাকবে।
আজকাল অনেকেই দিনে ৮-৯ ঘণ্টা বসে কম্পিউটারে কাজ করেন। এতে তাদের কাঁধের এবং কোমরের ব্যথাও বাড়ে। এদিকে কম নড়াচড়ার কারণে শরীরে রক্ত সরবরাহ ঠিকঠাকভাবে হয় না। ফলে ত্বকের কোষগুলোতেও পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। তখন ত্বকের নানা সমস্যা বাড়তে থাকে। সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে দিনের শুরুতেই কিছু স্ট্রেচিং করে নেওয়া প্রয়োজন।
সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরে রাখুন। এবার ঘাড় ডান পাশে হেলিয়ে দিন। ৫ গুনে ঘাড় বাম পাশে হেলান। এরপরে পিছনে এবং সামনেও বেন্ড করুন। এবার আপনার দুই হাত সামনে রেখে ভালো ভাবে স্ট্রেচ করুন। শেষে দুই হাত কাঁধ থেকে ১০ বার ঘড়ির অভিমুখে এবং ১০ বার বিপরীতে ঘুরিয়ে নিন। বেশ উপকার পাবেন।
কোনওদিকে না বেঁকে সোজা হয়ে দাঁড়ান। তারপর কোমর থেকে ডান দিকে বেন্ড করুন। ১০ গুনে বিপরীতে ঝুঁকুন। ডান দিক এবং বাম দিকে ঝুঁকে ব্যায়াম করা হয়ে গেলে সামনে-পিছনেও একইভাবে বেন্ড করুন। এতে আপনার মেরুদণ্ডও সুস্থ থাকবে। আর শরীরের ওপরের অংশে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে। তাই মুখের জেল্লা উপচে পড়বে।
এই ব্যায়ামগুলো করার পরে বেশ কিছুক্ষণ মেডিটেশন করুন। কারণ আপনার সারাদিনে অনেক পরিশ্রম হয়। মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করে। ত্বকেও এর প্রতিফলন চোখে পড়ে। তখন চোখের নিচে ডার্ক সার্কেল প্রকট হয়। মুখের জেল্লা হারিয়ে যায়। তাই এই সময়ে শরীর সুস্থ রাখতে এবং ত্বকের জৌলুস অটুট রাখতে দিনে অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। আপনি ভালো থাকবেন।
সকালে তিন থেকে চারটি ভেজানো আমন্ড খান। তারপরে ব্যায়াম শুরু করুন। উপকার পাবেন। অন্তত মিনিট ২০ ব্যায়াম করুন নিয়মিত। ব্যায়াম করার পরে পাঁচ মিনিট অপেক্ষা করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তারপর ব্রেকফাস্ট করবেন।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







