নতুন দিনের নতুন রেফ্রিজারেটর
লাইফস্টাইল ডেস্ক : আপনার রান্নাঘর আপনারই রুচির প্রকাশ করে। পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য প্রতিদিনের সাধারণ রান্নাবান্নার মধ্য দিয়েই এখানে তৈরি হয় অসাধারণ কিছু মুহুর্ত, প্রিয় কিছু স্মৃতি। তাই আপনার রান্নাঘরের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রেফ্রিজারেটরটিরও হওয়া চাই সাধারণের চেয়ে একটু বেশি কিছু।
বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তিসুবিধা সম্পন্ন আধুনিক রেফ্রিজারেটরগুলো এখন রীতিমতো রেফ্রিজারেশনের সংজ্ঞাই বদলে দিচ্ছে। উদ্ভাবনী ডিজাইন আর আকার-আকৃতিগত নতুনত্বের কারণে রান্নাঘর বা ডাইনিং স্পেসের সেরা ব্যবহার নিশ্চিত করছে এই রেফ্রিজারেটরগুলো। তবে সেক্ষেত্রে স্টোরেজ স্পেসেও ছাড় দিতে হবে – এমনটা ভাবার কোনো কারণ নেই। নতুন প্রজন্মের এই রেফ্রিজারেটরগুলো বাইরে থেকে যতটা স্লিক-এন্ড-স্লিম দেখায়, ভেতরে ততটাই প্রশস্ত, আর খাবারের গুণমান অটুট রাখতেও সমান কার্যকর।
শীতের আলসে আমেজ আর বছর শেষে বিভিন্ন ছুটিকে সামনে রেখে অনেকেই এখন পরিবার আর বন্ধু-বান্ধব নিয়ে গেট-টুগেদার আয়োজন করছেন। অনেকের জন্য একসাথে রান্নার আয়োজন করতে চাই প্রচুর পরিমাণ বাজারসদাই। এক্ষেত্রে যে কারো সেরা সমাধান হতে পারে নতুন ডিজাইনের এই রেফ্রিজারেটরগুলো, যাতে আপনার গত রাতের পিজ্জা থেকে ব্লু চিজের সিক্রেট স্ট্যাশ সবই এঁটে যাবে কোনো ঝক্কি ছাড়াই! কোটা, মেটালিক, গ্লাসসহ বিভিন্ন নজরকাড়া ফিনিশিংয়ের এই রেফ্রিজারেটরগুলো ঘরের সৌন্দর্য্য আর নান্দনিকতাও বহুগুণে বাড়িয়ে তুলবে।
নজরকাড়া ডিজাইনের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে এই রেফ্রিজারেটরগুলোর গুণ, অর্থাৎ কার্যকারিতাও আগের চাইতে অনেকটা বেড়েছে। ব্যবহারকারীর বিভিন্ন অভ্যাস পর্যালোচনা করে সে অনুযায়ী সেরা সমাধান দিতে সক্ষম এই রেফ্রিজারেটরগুলো। ভেতরের খাবারের পরিমাণ, পরিবারের সদস্যদের খাবার গ্রহণের রুটিন, ইত্যাদি বিবেচনা করে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বাড়ির এই স্মার্ট অনুষঙ্গ। পাশাপাশি, এটি বিদ্যুৎ সাশ্রয়ের উপায়ও বলে দেবে আপনাকে, তাই দীর্ঘদিনের জন্য কোথাও বেড়াতে গেলে কিংবা সাধারণ বাজারসদাই রুটিনে হঠাৎ কোনো পরিবর্তন আসলেও চিন্তার কিছু নেই – যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে স্মার্টফোনের কয়েকটি বাটন চাপ দিলেই নিজেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে নেবে আপনার স্মার্ট রেফ্রিজারেটর।
বাড়িতে নতুন একটি অনুষঙ্গ যুক্ত হলে কার না ভালো লাগে? শৌখিন গৃহী মাত্রই প্রতিনিয়ত বাড়ির অন্দরের সৌন্দর্য্য, পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্য আর সবমিলিয়ে ভালো থাকা নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতে থাকেন। এই শীতে, জমকালো সব হাউজপার্টি, ক্রিসমাস ডিনার, কিংবা ভালোবাসার মানুষ দু’জনে ছিমছাম থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আগে আপনার কিচেনের নতুন সদস্য হতে পারে এমন একটি স্মার্ট, স্লিক-এন্ড-স্লিমরেফ্রিজারেটর। বাজারে স্যামসাংয়ের মত নানা শীর্ষ ব্র্যান্ড এআই ও অন্যান্য সুবিধা সম্পন্ন নতুন নতুন মডেলের রেফ্রিজারেটর নিয়ে আসছে, দামও সাধারণের নাগালের মধ্যেই। জীবনটাকে আরো একটু সহজ করে তুলতে তাহলে আর বাধা কোথায়?
(পিআর/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








