ইফতার-সেহরিতে যা খাবেন
নিউজ ডেস্ক : সারাদিন রোজা রাখার পর ইফতারে তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই সমস্যা হতে পারে। তাছাড়া, অতিরিক্ত ভাজাপোড়া, জাঙ্কফুড স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়।
ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার হতে পারে 'মোমো'। মোমো স্বাদে যেমন জনপ্রিয়, পুষ্টি ও স্বাস্থ্যকর উপাদানেও পূর্ণ। স্টিম মোমোতে প্রায় সব সবজির পুষ্টিগুণই থাকে। তেলে ভাজা হয় না এবং পুড়ে যায় না বলে উপাদানগুলোর পুষ্টিগুণ থাকে প্রায় অক্ষুণ্ণ।
এক্ষেত্রে তাজা মাংস, গাজর বাধাকপির মতো সবজিও ব্যবহার করা হয়। যা মূলত শরীরের বেশ কয়েকটি খাদ্য উপাদানের ঘাটতি মেটায়। আর রোজার সময় শরীরে শক্তি জোগায়। খেয়াল করতে হবে মোমোয় ব্যবহৃত মাংস যেন টাটকা থাকে।
ইফতারের সময় কিংবা ইফতারে খুব ভারী খাবার খাওয়া হলে সেহরিতে রাখতে পারেন- চিয়া সিড, ওটস, টক দইয়ের মিশ্রণ। সঙ্গে দিতে পারেন কয়েক রকম নরম ফল ও খেঁজুর। থাকতে পারে একটি বা ২টি সিদ্ধ ডিম। টক দইয়ে আছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোবায়োটিক। বড় একটি সিদ্ধ ডিমে আছে ৭২ ক্যালরি মানের পুষ্টি। সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকরী।
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্যমতে, একটি সিদ্ধ ডিমে ২১২ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তবে এটি এইচডিএল বা গুড কোলেস্টেরল হিসেবে পরিচিত। ইউরোপ পিএমসি'র ৪২ মিলিয়ন প্রকাশনার মাঝে একটি বলা হয়েছে- এইচডিএল বা গুড কোলেস্টেরল হৃদরোগ, স্ট্রোকসহ, অন্যান্য রোগের ঝুঁকি কমায়।
ইফতারের শুরুতে অতিরিক্ত তেলে ভাজাপোড়া খাবার এড়িয়ে চিড়া, কলা কিংবা ওটস, দুধ, কলা এ জাতীয় সুষম ও ঠাণ্ডা খাবার দিয়ে শুরু করতে পারেন। গরমে স্বস্তি ও সুস্থতা উভয়ই পাওয়া যাবে। চিড়া বা ওটস দুটোই জটিল শর্করা যা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং একটি কলা থেকেই পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও আয়রন পাওয়া যায়।
ভোজনরসিকদের ক্ষেত্রে সিদ্ধ খাবার খাওয়া শাস্তির মতো মনে হলেও পছন্দমতো অনেক শাক সবজি সিদ্ধ বা ভর্তা করে খেতে পারেন। এতেও এড়ানো যায় তেলে ভাজা খাবারের জটিলতা।
ভারতের শীর্ষ স্বাস্থ্য ওয়েবসাইট হেলথসাইট ডট কম এর তথ্যানুযায়ী, সেদ্ধ খাবার ওজন কমায়, অ্যাসিডিটি কমায়, সহজপাচ্যও বটে।
(ওএস/এএস/মার্চ ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








