সন্তানকে পড়তে বসাবেন যে কৌশলে
নিউজ ডেস্ক : সন্তানকে পড়তে বসাবেন যে কৌশলে শিশুর বয়সের ওপরে নির্ভর করে পড়াশোর মনোযোগ।
শিশুরা দুষ্টুমি করবেই। আদর আর শাসনের মধ্যে ভারসাম্য রেখেই সন্তানকে বড় করে তুলতে হবে।
এখনকার সময়ে বেশির ভাগ বাবা-মায়েরই অভিযোগ যে, খুদে পড়তে বসতে চায় না। জোর করে বা বকাঝকা করে পড়তে বসালে, অন্যমনস্ক হয়ে থাকে। বারে বারে মোবাইল বা ট্যাব চায়। টিভি দেখতে চাওয়ার বায়নাও করে। স্কুল থেকে দেওয়া হোমটাস্ক শেষ না করেই উঠে পড়ে। সন্তানকে শাসন করতে গিয়ে অভিভাবকদেরও উদ্বেগ বাড়ে। মেজাজও খারাপ হয়ে যায় ঘন ঘন। তা হলে কী করণীয়? কীভাবে না বকেও সন্তানের পড়তে বসায় আগ্রহ তৈরি করবেন, রইল কৌশল।
স্কুল থেকে ফেরার পর পরই পড়তে বসাবেন না। অনেক বাবা-মা তা-ই করেন। স্কুল থেকে ফেরার পর প্রথম কাজ হলো খেলাধুলা করা। পড়তে বসানোর আগে অন্তত ১ থেকে ২ ঘণ্টা শিশুকে খেলতে দিতে হবে।
ঘরে হোক বা বাইরে, খেলার সময় যেন কম না হয়। তবে বাইরে দৌড়দৌড়ি করে খেলাই সবচেয়ে ভালো। এতে শিশুর ক্লান্তি ও একঘেয়েমি কেটে যাবে। শিশুর যদি বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে, যেমন, ছবি আঁকা, আবৃত্তি, নাচ, গান, যোগব্যায়াম ইত্যাদি, তা হলে সেগুলোও শেখাতে পারেন। পড়াশোনার বাইরেও বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে যুক্ত থাকা ভালো।
পড়তে বসান সন্ধ্যার দিকে। প্রতি দিন নির্দিষ্ট সময় রাখুন পড়ানোর জন্য। দেখবেন, খুদে সেই সময় ধরেই পড়তে বসছে।
একটানা পড়ালে হবে না। মাঝে ছোট ছোট বিরতি দিতে হবে। সেই সময়ে মোবাইল হাতে দেবেন না অথবা শিশু যেন টিভি দেখতে বসে না যায়, তা খেয়াল রাখতে হবে। বিরতির সময়ে গল্প করুন। স্কুলে কী কী হলো তা জানতে চান। অনেক সময়েই স্কুলের বিভিন্ন সমস্যা লুকিয়ে যায় খুদেরা। বন্ধুদের ব্যাপারেও জানতে চান। শিশুর সঙ্গে কথোপকথন খুব জরুরি। ওকে বোঝাতে হবে যে আপনি সবসময়ে পাশেই আছেন। তা হলেই ভরসার জায়গা তৈরি হবে। শিশু আপনাকে মিথ্যা কথা বলবে না।
সন্তান কিছুটা বড় না হওয়া পর্যন্ত পড়তে বসলে তার সামনে থাকুন। এমন একটা সময় তার পড়ার জন্য বরাদ্দ করুন, যাতে অফিস সামলে সেই সময়টা আপনিও বাড়িতে থাকেন। সামনে থাকলে ওর ভুলে যাওয়ার কারণ, কোথায় ঘাটতি সেসব বোঝা অনেক সহজ হবে।
সন্তান যা পড়ছে বা আপনি যা বোঝাচ্ছেন, তা আপনাকে পাল্টা বোঝাতে বলুন। এটা করতে সক্ষম হলে বুঝবেন, পড়া বুঝতে বা মনে রাখতে তার আর সমস্যা হবে না। যতটুকু পড়াচ্ছেন তা লিখে ফেলতে বলুন। লিখে ফেললে পড়া সহজেই মনে রাখতে পারবে।
শিশুর ক্ষেত্রে ছবি ও ব্লকের সাহায্য নিন। পড়ার বিষয়টি ছবি এঁকে বোঝাতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে দৃশ্যের ব্যবহারও খুব কাজে আসে। দরকার হলে বিভিন্ন ছবি এঁকে চার্ট পেপার বানান। শিশুর পড়ার জায়গায় ঝুলিয়ে রাখুন। রোজ দেখতে দেখতে ওর বিষয়গুলো বুঝতে সুবিধা হবে।
ইতিহাস বা সাহিত্যের কোনো বিষয় হলে গল্পের ছলে বোঝান। ছোট ছোট উত্তর লিখে দিন। সেগুলো পড়ে ও লিখে অভ্যাস করতে বলুন। তা হলেই যা পড়াচ্ছেন তা মনে থাকবে ওর।
পড়া পারলে এটা-ওটা কিনে দেওয়ার লোভ দেখাবেন না। এতে মনঃসংযোগ তো বাড়েই না, উল্টে নিজের কর্তব্যের প্রতি দায়বদ্ধতাও আসে না। বরং প্রশংসা করুন। যতটুকু পারছে তাতেই উৎসাহ দিন। দেখবেন বাকিটা নিজের আগ্রহেই করে নিচ্ছে।
(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








