ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
নিউজ ডেস্ক : বাঙালির একবেলাও ভাত ছাড়া চলে না। বেশিরভাগ বাঙালির প্রিয় খাবার হলো গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ঝাল ঝাল মাছের ঝোল। কিন্তু ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ার কারণে অনেকেই ভাত খাওয়া কমিয়ে রুটির দিকে ঝুঁকছেন। ফলে ভাত ও রুটি নিয়ে তর্ক-বিতর্ক বেড়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাত আর রুটির তুলনা না করে খাদ্যাভ্যাস ও পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি।
খাবারের থালায় ভাত থাকুক বা রুটি, দুইটাতেই কার্বোহাইড্রেট থাকে। সাধারণভাবে মনে করা হয় রুটিতে ভাতের তুলনায় কম কার্বোহাইড্রেট থাকে, তাই স্বাস্থ্যের দিক থেকে রুটি বেশি ভালো।
ডায়েটিশিয়ান নাজনীন হুসেন জানান, মোটা আটা বা বেশি ফাইবার বা আঁশ আছে এমন রুটি খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু মিহি ময়দা দিয়ে বানানো রুটি ভাতের মতোই শরীরে দ্রুত শর্করা বৃদ্ধি করে। এছাড়া বেশি পালিশ করা চিকন চাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, পালিশ ছাড়া ছোট দানার বাদামি চাল (ব্রাউন রাইস) শরীরের জন্য ভালো।
নাজনীন হুসেন আরও জানান, যে অঞ্চলে মানুষ বড় হয়েছে, সেই অঞ্চলের প্রধান খাবার শরীরে হজম করা সহজ হয়। তাই মানুষের খাদ্যাভ্যাসে স্থানীয় খাদ্য বিবেচনা করা উচিত।
দিল্লির ডাক্তার এম. ওয়ালি বলেন,‘আজকাল বেশি ময়দা ও চিকন আটা খাওয়ার ফলে এটি চিনি বা লবণের মতোই ক্ষতিকর হয়ে উঠছে।’ তবে ভাতের সঙ্গে সবজি খেলে গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়, ফলে শর্করা ধীরে ধীরে শরীরে মিশে যায়।
কারা কোনটা খাবেন
যারা ভারী পরিশ্রম করেন বা বেশি শক্তির প্রয়োজন তাদের জন্য ভাত ভালো। আর যারা অতিরিক্ত খাওয়া এড়াতে চান, তাদের জন্য আঁশসমৃদ্ধ আটার রুটি দীর্ঘসময় পেট ভরা রাখে।
আটার সঙ্গে বিভিন্ন শাকপাতা মিশিয়ে রুটি বানাতে পারেন। এতে আরও স্বাস্থ্যকর হবে রুটি, অন্যদিকে ক্যালোরির পরিমাণও কমে যাবে। যারা বসে থাকার কাজ করেন, তাদের ক্যালোরির প্রয়োজন কম থাকে। তাই তারা রুটি খেতে পারেন। কারণ বেশি ভাত খেলে মোটা হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রার সমস্যা থাকলে ভাত না খেয়ে বেশি আঁশ বা ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ডায়েটিশিয়ান মালা মনরাল বলেন, ‘রুটি যদি ভালো প্রোটিনের (আমিষ) সঙ্গে খাওয়া হয় তা আরও স্বাস্থ্যকর। নিরামিষভোজী হলে রুটি সঙ্গে ডাল বা সবজি খেতে পারেন। প্রতিটি ব্যক্তির খাদ্য পরিকল্পনা তার কাজ ও জীবনধারার উপর নির্ভর করে।’
সুতরাং ভাত না রুটি-এটি ব্যক্তির শারীরিক কার্যক্রম, বয়স, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস অনুযায়ী নির্ধারণ করতে হবে।
তথ্যসূত্র : বিবিসি বাংলা
(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








