শীতকালীন যে সবজি ওজন কমাতে সাহায্য করে
নিউজ ডেস্ক : অনেকেই মনে করেন, শীতকালে ওজন কমানো কঠিন। কারণ এই সময় দাওয়াত, বিয়ে, পিকনিক-একটার পর একটা অনুষ্ঠান চলতেই থাকে। প্রায়ই বাইরে বেশি খাওয়া হয়, কিন্তু শরীর সেই ক্যালোরি খরচ করতে পারে না। আলসেমি কারণের ব্যায়ামও ঠিকমতো করা হয় না। শীতে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না এবং মেটাবলিজমও ধীর হয়ে যায়। এসব কারণে ওজন বেড়ে যায়।
তবুও শীতে চাইলে ওজন কমানো সম্ভব। অতিরিক্ত ওজন নানা রোগের কারণ হতে পারে, তাই যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা দরকার। এজন্য বাইরে খাওয়া কমিয়ে, বাড়ির তৈরি সবজিভিত্তিক খাবার বেশি খেতে হবে।
ফুলকপি
ফুলকপি শীতের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর একটি। এই সবজি শুধু স্বাদেই ভালো নয়, ওজন কমাতেও কার্যকর। কারণ ফুলকপিতে থাকে প্রায় ৮৫ শতাংশ পানি এবং খুব কম পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন। কম ক্যালোরির এই সবজিতে রয়েছে ভিটামিন–এ, সি, ক্যালসিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা ফাইটোকেমিক্যাল। যা অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা নিয়মিত খাদ্যতালিকায় ফুলকপি রাখতে পারেন এই সবজি শরীরের বাড়তি মেদ কমিয়ে গঠন সুন্দর করতে সহায়তা করে। প্রতিদিনের পাতে ফুলকপি রাখলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হয়ে যায়।
মিষ্টি আলু
নিয়মিত ব্রেকফাস্টে মিষ্টি আলু সেদ্ধ খেতে পারেন। সেদ্ধ মিষ্টি আলু খেলে বিপাক হার বাড়ে এবং ওজন কমাতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ফাইবার ও স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট, যা শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
মিষ্টি আলু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক। তাই ডায়াবেটিসের রোগীরাও এটি নিশ্চিন্তে খেতে পারেন। নিয়মিত মিষ্টি আলু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হয়ে যায়।
পালংশাক
পালংশাক পুষ্টিগুণে ভরপুর, তাই একে সুপারফুডও বলা হয়। এতে রয়েছে প্রচুর আয়রন ও ক্লোরোফিল, যা পেটের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে। স্মুদি, স্যুপ বা চচ্চড়ি-যে কোনোভাবেই পালংশাক খাওয়া যায় এবং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা সহজ।
এই শাক অন্ত্রে জমে থাকা মল সহজে বের হতে সাহায্য করে, ফলে হজমশক্তি বাড়ে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষের জন্যও পালংশাক খুব উপকারী।
শিম
শিমে আছে প্রচুর আঁশযুক্ত স্টার্চ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং উদ্ভিজ্জ প্রোটিন। এসব উপাদান রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে দারুণ কার্যকর। নিয়মিত শিম খেলে হজম ভালো থাকে এবং অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, হেলথলাইন
(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








