দাঁত ব্রাশের ছোট অভ্যাসে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
নিউজ ডেস্ক : দাঁত ব্রাশ করা আমাদের দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ একটি কাজ। সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে শোবার আগে-এই অভ্যাসটি এতটাই স্বাভাবিক যে, বেশিরভাগ সময় আমরা তা করি না ভেবেই। কিন্তু জানেন কি, এই ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে মস্তিষ্ক সুস্থ রাখার একটি কার্যকর কৌশল।
বিজ্ঞান বলছে, আমাদের মস্তিষ্ক অনেক দৈনন্দিন কাজই করে ‘অটো-পাইলট’ মোডে। অর্থাৎ নতুন করে চিন্তা বা মনোযোগের খুব একটা প্রয়োজন হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি মস্তিষ্ককে নিয়মিত চ্যালেঞ্জ না দেওয়া হয়, তাহলে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। ঠিক এই জায়গাতেই সাধারণ কাজের মধ্যে সামান্য পরিবর্তন এনে মস্তিষ্ককে সক্রিয় রাখা সম্ভব।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিলে স্নায়ুবিজ্ঞানী জুলস ডিমেনশিয়া প্রতিরোধে কিছু সহজ অভ্যাসের কথা বলেছেন। তার মতে, দাঁত ব্রাশ করার সময়ই এমন কিছু অভ্যাস রপ্ত করা যায়, যা মস্তিষ্কের কগনিটিভ স্ট্রেন্থ, ব্যালান্স এবং কন্ট্রোল-এই তিনটি গুরুত্বপূর্ণ দিককে সক্রিয় রাখে। নিয়মিত এই অভ্যাসগুলো করলে প্রাথমিক পর্যায়ের স্মৃতিভ্রংশের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
১. উল্টা হাত দিয়ে দাঁত মাজা
আমরা সাধারণত যে হাত দিয়ে দৈনন্দিন কাজ করি, দাঁত ব্রাশ করার সময়ও সেই হাতই ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে অন্য হাত দিয়ে দাঁত মাজলে মস্তিষ্ককে নতুনভাবে কাজ করতে হয়।
শুরুর দিকে কিছুটা অস্বস্তি হলেও সেটাই আসলে উপকারি। কারণ এতে মস্তিষ্কের কম ব্যবহৃত অংশগুলো সক্রিয় হয়, নিউরাল সংযোগ জোরদার হয় এবং নতুনভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়ক হতে পারে।
২. এক পায়ে দাঁড়িয়ে ব্রাশ করার অভ্যাস করা
দাঁত ব্রাশ করার সময় যদি এক পায়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে শরীরের ভারসাম্য বজায় রাখতে মস্তিষ্ককে বাড়তি কাজ করতে হয়। এতে শরীর ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় বৃদ্ধি পায়।
গবেষণায় দেখা গেছে, নিয়মিতভাবে ব্যালেন্স ও কো-অর্ডিনেশন চর্চা করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আশঙ্কা অনেকটাই কমে।
৩. মনে মনে উল্টা করে ভাবা
দাঁত মাজার সময় মনে মনে ইংরেজি বর্ণমালা জেড থেকে এ পর্যন্ত বলার চেষ্টা করুন। চাইলে সংখ্যাও উল্টো করে গুনতে পারেন। এ ধরনের মানসিক ব্যায়াম মস্তিষ্ককে সক্রিয় রাখে, মনোযোগ বাড়ায় এবং স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আরও এক ধাপ এগোতে চাইলে বর্ণমালা ও সংখ্যা একসঙ্গে বলুন। যেমন:জেড ২৬, ওয়াই ২৫, এভাবে এ ১ পর্যন্ত করতে পারেন। এতে মস্তিষ্কের মাল্টিটাস্কিং ক্ষমতা ও কগনিটিভ স্ট্রেন্থ বাড়বে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








