ত্বকের যত্নে অলিভ অয়েল
নিউজ ডেস্ক : বিয়ের আগে ত্বক উজ্জ্বল ও কোমল রাখতে প্রাকৃতিক যত্নের বিকল্প খোঁজেন অনেকেই। শুষ্ক আবহাওয়া, দূষণ আর ইউভি রশ্মির প্রভাবে ত্বক ধীরে ধীরে রুক্ষ ও স্পর্শকাতর হয়ে পড়ে। এর ফলে মেকআপ ঠিকভাবে বসে না, ত্বকও প্রাণহীন দেখায়। এই সময়ে ত্বকের যত্নে অলিভ অয়েল হতে পারে ভরসার নাম।
প্রাকৃতিক গুণে ভরপুর অলিভ অয়েল ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম, আর্দ্র ও উজ্জ্বল-যা বিয়ের আগে যে কোনো কনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ত্বকের যত্নে কেন অলিভ অয়েল ব্যবহার করবেন
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই, যা ত্বকের ক্ষয় রোধ করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে। এতে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উপর সুরক্ষার স্তর তৈরি করে। পাশাপাশি অলিভ অয়েলের হেলদি ফ্যাট ত্বকে গভীরভাবে আর্দ্রতা জোগায়।
ক্লিনজার হিসেবে
ত্বক পরিষ্কার করতে অলিভ অয়েল খুব সহজ ও কার্যকর একটি উপায়। এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মুখে ভালোভাবে মেখে নিন। এরপর ১-২ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন, যেন তেলটি ত্বকের ভেতরে জমে থাকা মেকআপ, সানস্ক্রিন ও ময়লা গলিয়ে নিতে পারে। তারপর একটি ভেজা কাপড় দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এতে রোমকূপ পরিষ্কার হবে এবং ত্বক শুষ্কও হবে না। শেষে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন।
নাইট ক্রিম হিসেবে
ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে অলিভ অয়েল সহজেই নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে টোনার লাগিয়ে নিন। এরপর ২-৩ ফোঁটা অলিভ অয়েল নিয়ে সারা মুখে আলতো হাতে ম্যাসাজ করুন। চোখের নিচে ও ঠোঁটের চারপাশে একটু বেশি করে ব্যবহার করতে পারেন, কারণ এই অংশগুলো দ্রুত শুষ্ক হয়ে যায়। তবে প্রতিদিন অলিভ অয়েল ব্যবহার করার প্রয়োজন নেই। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ত্বক নরম, কোমল ও আর্দ্র থাকবে।
অলিভ অয়েলের ফেসপ্যাক
সময় কম থাকলে অলিভ অয়েলের ফেসপ্যাক ত্বকে ব্যবহার করতে পারেন। এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি মলিনভাব দূর করতে সাহায্য করে।
চাইলে অলিভ অয়েলের সঙ্গে আধা চা চামচ বেসন ও পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে ত্বককে করে তোলে সতেজ।
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে অলিভ অয়েলের সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করা যায়। নিয়মিত এই ফেসপ্যাকগুলো ব্যবহার করলে ত্বক হালকা এক্সফোলিয়েট হয়, আর্দ্রতা বজায় থাকে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।
বিয়ের আগে ত্বকের যত্নে অতিরিক্ত কেমিক্যাল নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে। নিয়মিত ও সঠিকভাবে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক থাকবে নরম, স্বাস্থ্যোজ্জ্বল।
তথ্যসূত্র : ক্লিভল্যান্ড ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া
(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








