ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী
নিউজ ডেস্ক : এতদিন বিশেষজ্ঞরা বলে আসছিলেন, সপ্তাহজুড়ে ঘুমের ঘাটতি পুষিয়ে নিতে ছুটির দিনে বেশি ঘুমানো শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা দেহঘড়ির ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে এবং এতে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, নতুন এক গবেষণা বলছে, অতিরিক্ত না হলে সপ্তাহান্তে কিছুটা বেশি ঘুম বরং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে। গবেষণায় প্রায় এক ঘণ্টা ২৭ মিনিট বাড়তি ঘুমকে সবচেয়ে উপকারী মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বছরের পর বছর বিশেষজ্ঞরা নিয়মিত সময়ে ঘুমানো ও জাগার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। নতুন এই গবেষণাতেও নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখার গুরুত্ব অস্বীকার করা হয়নি। তবে এতে দেখা গেছে, দীর্ঘ কর্মসপ্তাহের পর সপ্তাহান্তে এক থেকে দুই ঘণ্টা বাড়তি ঘুমের সঙ্গে উচ্চ রক্তচাপের হার কম থাকার সম্পর্ক রয়েছে।
বিশ্বজুড়ে ১৩০ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের হৃদ্রোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক, কিডনি রোগ এবং অকালমৃত্যুর ঝুঁকি অনেক বেশি।
উচ্চ রক্তচাপ এড়াতে নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার মতো বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে, নতুন গবেষণার ফল বলছে, সপ্তাহান্তে একটু দেরি করে ঘুম থেকে উঠলে এ নিয়ে আর অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।
গবেষণাটি জার্মানির মিউনিখে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় হৃদ্রোগ বিষয়ক সম্মেলনগুলোর একটি।
গবেষণার প্রধান লেখক ও দক্ষিণ কোরিয়ার সিউলের কোরিয়া ইউনিভার্সিটির চিকিৎসক ডা. নাওন লি বলেন, “পর্যাপ্ত ঘুম না হলে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। এতে হৃদ্যন্ত্র ও রক্তনালিকে বেশি পরিশ্রম করতে হয় এবং রক্তচাপ বেড়ে যেতে পারে। সপ্তাহান্তে কিছুটা বাড়তি ঘুম শরীরকে পুনরুদ্ধারের সুযোগ দিতে পারে এবং এই চাপ কিছুটা কমাতে পারে।”
তাই ছুটির দিনে একটু বেশি ঘুমালে মানুষকে নিজেকে অলস বা অপরাধী মনে করার প্রয়োজন নেই। সপ্তাহের কর্মদিবসে পর্যাপ্ত ঘুমাতে না পারলে সপ্তাহান্তের বাড়তি ঘুম হতে পারে সেই ঘাটতি থেকে শরীরের স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি উপায়।
গবেষণায় দক্ষিণ কোরিয়ার ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য সাত বছর ধরে বিশ্লেষণ করা হয়। এখানে সপ্তাহান্তে বাড়তি ঘুম বলতে কর্মদিবস ও ছুটির দিনের ঘুমের সময়ের পার্থক্যকে বোঝানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, সপ্তাহান্তে কিছুটা বাড়তি ঘুম উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমার সঙ্গে সম্পর্কিত। যারা শারীরিকভাবে কম সক্রিয়, তাদের ক্ষেত্রে এই সুবিধা সামান্য বেশি দেখা গেছে। সপ্তাহান্তে বাড়তি ঘুম নেওয়া এসব মানুষের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬ দশমিক ৯ শতাংশ কম ছিল।
ডা. লির বিশ্লেষণে প্রায় এক ঘণ্টা ২৭ মিনিটকে বাড়তি ঘুমের সবচেয়ে উপকারী মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিমাণ বাড়তি ঘুম নেওয়া ব্যক্তিদের উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৯ শতাংশ কম ছিল।
পর্যাপ্ত ঘুম না হলে রাতে রক্তচাপ স্বাভাবিকভাবে কমতে পারে না। এতে পরবর্তী সময়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তবে, এর মানে এই নয় যে ছুটির দিনে যত বেশি ঘুমানো যায়, ততই ভালো। গবেষকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বাড়তি ঘুম ক্ষতিকরও হতে পারে। উদাহরণ হিসেবে দেখা গেছে, যারা সপ্তাহান্তে চার ঘণ্টার বেশি বাড়তি ঘুমিয়েছেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি ছিল।
ডা. লি মতে, “আমি মনে করি, সপ্তাহান্তে পরিমিত বাড়তি ঘুম কিছুটা সুরক্ষামূলক প্রভাব ফেলতে পারে। কারণ সপ্তাহের কর্মদিবসে যারা ঘুমের ঘাটতিতে থাকেন, তাদের ক্ষেত্রে অপর্যাপ্ত ঘুম পূরণের সুবিধা অনিয়মিত ঘুমের সময়সূচির সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি হতে পারে। তবে সপ্তাহান্তে বাড়তি ঘুমের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে ঘুমের অনিয়ম এবং দেহঘড়ির ছন্দে ব্যাঘাত আরো বাড়তে পারে। এতে বাড়তি ঘুমের উপকারও নষ্ট হয়ে যেতে পারে।”
তিনি আরো বলেন, “নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা এখনো গুরুত্বপূর্ণ। তবে, পরিমিত বাড়তি ঘুম এমন কিছু নয়, যা নিয়ে খারাপ লাগতে হবে; বরং এটি উপকারী হতে পারে।”
গবেষণায় যুক্ত না থাকা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরামর্শক হৃদ্রোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল পরিচালক ডা. সোনিয়া বাবু-নারায়ণ বলেন, “কাজ, পরিবার ও সামাজিক নানা ব্যস্ততার কারণে সপ্তাহের কর্মদিবসে আমাদের অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না। তাই ঘুমের ঘাটতি পূরণের চেষ্টা হিসেবে সপ্তাহান্তে একটু বেশি ঘুমাতে ভালো লাগাটা স্বাভাবিক।”
তবে, এই গবেষণাকে শারীরিক পরিশ্রমকে গুরুত্ব না দেওয়ার ছাড়পত্র হিসেবে দেখা যাবে না। আপাতত শুধু এতটুকু বলা যায়, ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠলে এ নিয়ে হয়তো আমাদের আর অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘সম্প্রীতির বাংলাদেশে বিভেদ সৃষ্টির সুযোগ নেই’
- ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী
- ‘মাদক ব্যবসায়ী-ছিনতাইকারীদের দীর্ঘদিন আটক রাখা যায় না’
- ‘বিনিয়োগকারীদের আর ঘুরতে হবে না’
- ‘এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী’
- পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত
- বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
- ‘আজকের সব ফুল সাবিনা ইয়াসমিন আপার জন্য ফুটুক’
- ‘বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে’
- ‘লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে’
- মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
- পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’
- বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮
- ‘শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন’
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে’
- মুক্তিবাহিনী চট্টগ্রামের কাছে রাজাকার ক্যাম্পের ওপর আক্রমণ চালায়
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- পুরোনো পিয়াস
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








