আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় লোকলজ্জা ও ক্ষোভে-অপমানে জান্নাতুল ফেরদৌস বর্ষা (১৯) নামে একজন কলেজ ছাত্রী গত শুক্রবার বিকালে নিজ বাড়িতে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ।
আত্মহত্যাকারী জান্নাতুল ফেরদৌস বর্ষা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাইগ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এবং খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছে। সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে ।
আতœহননকারী বর্ষার চাচাতো ভাই এ্যাডঃ এস এম আল মামুন সাংবাকদিকদের জানান, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে বর্ষার খালাতো ভাই তাশরিফ থান্দারের সাথে মোবাইলের মাধ্যমে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আপত্তিকর পর্যায়ে পৌছায়। প্রেমিক তাশরিফ গোপনে তার আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে বিভিন্ন সময় অনৈতিক মেলামেশার প্রস্তাব দেয়। প্রস্তাবে বর্ষা রাজী না হওয়ায় তাশরিফ তার কাছে থাকা আপত্তিকর ছবি বর্ষা এবং তার বান্ধবী খুলনার চন্দনী মহল এলাকার কুলসুমের মোবাইলে পাঠিয়ে দেয়।
গত কয়েকদিন পূর্বে ওই ছবি বান্ধবী কুলসুম নিহত বর্ষার ভাই দাউদ শেখের মোবাইলে পাঠিয়ে দেয়। ছবির বিষয়টি পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে বর্ষার মা বর্ষার মোবাইল ফোন চেক করে আপত্তিকর ছবি দেখতে পেয়ে মেয়েকে বকাঝকা ও গালিগালাজ করে। এ দিকে প্রেমিক তাশরিফের মা বর্ষাদের বাড়ীতে যেয়ে তাকেসহ পরিবারের লোকজনকে বকাঝকা করে সাশিয়ে আসে।
এক পর্যায়ে আপত্তিকর ছবি পরিবার, আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীসহ এলাকার সর্বসাধারনের মধ্যে জানাজানি হয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রী লোক-লজ্জা ও ক্ষোভে দুঃখে শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর নির্মানাধীন ভবনের সিলিং ফ্যানের রডের সাতে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আতœহত্যার ঘটনায় ভুক্তভোগীরা লোহাগড়া থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
(আরএম/এসপি/এপ্রিল ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








