জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর
এসপির বাসা-অফিস সহ বগুড়ায় বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পণ্যবাহী ট্রাকে আগুন
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় এসপি'র বাসা ও অফিস সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং পণ্যবাহী ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর পরই বগুড়া শহরের সূত্রাপুরে মফিজ পাগলার মোড় এলাকায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সোয়া নয়টার দিকে শহরের মালতীনগরে পুলিশ সুপারের (এসপি) বাসভবনের সামনে একটি এবং একই সময় পুলিশ সুপারের অফিস লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল এসপি অফিসের সীমানার মধ্যে পড়ে বলে নির্ভযোগ্য সূত্রে জানা গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, তফসিল প্রত্যাখ্যান করে কয়েকজন যুবক কয়েকটি মোটর সাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে চারদিকে আতংক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করে। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করেন। পরে সেখানে আইনশৃংখলা বাহিনী পৌছাঁলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাত আটটার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফটকি ব্রীজের কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাসড়কে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ করে অবরোধকারীরা। রাত পৌনে নয়টার দিকে শাজাহানপুরের ফুলদিঘীতে মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
(এটিআর/এসপি/নভেম্বর ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







