নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিনের মালিকানাধীন 'জনতা ব্রিক ফিল্ড' (ইট ভাটা) কে নগদ ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। পরে নগদ ৫ লাখ টাকা আদায়ও করা হয়।
জানা গেছে, নবীনগর উপজেলার বগডহর মৌজায় অবস্থিত জনতা ব্রিক ফিল্ডে দুপুর দেড়টার দিকে আকস্মিক এক অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, আনসার ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতার ওই ইটভাটায় প্রয়োজনীয় মাটি কাটার লাইসেন্স না থাকা এবং নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন করা হচ্ছে, এমন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন), ২০১৯ এর ৫ ও ৮ ধারা লঙ্ঘনের অপরাধে জনতা ব্রিকস নামের ওই ইট ভাটাকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, ‘ইটভাটা স্থাপন আইনের ১৫ ও ১৮ ধারায় পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক বিমল চক্রবর্তীর প্রসিকিউশনের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই ইনভাটাকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করে পরে সেই টাকা আদায়ও করা হয়।’
এ নিয়ে ইট ভাটার মালিক নাছির উদ্দিনের সাথে কথা বললে তিনি অভিযোগ করেন, ‘দুপুরে আমাকে নবীনগর ডাক বাংলোতে ম্যাজিস্ট্রেট সাহেব ডাকেন। সেখানে গিয়ে আমার ইটভাটার সব বৈধ কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও, তিনি (ম্যাজিস্ট্রেট) সেইসব কাগজপত্র দেখতেই চাননি।’
নাছির ক্ষোভের সঙ্গে বলেন, ‘জনতা ইটভাটার আশেপাশে আরও অনেকগুলো ইটভাটা রয়েছে। অথচ একমাত্র আমাকে টার্গেট করেই যেন এই 'বিশেষ' অভিযানটি করা হল।’ নাছির উদ্দিন এ বিষয়ে শিগগীরই 'আপিল' করবেন বলে এই প্রতিবেদককে জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ মুঠোফোনে বলেন, 'আমরা জনতা নামের ইট ভাটাতে গিয়ে যখন অভিযানটি পরিচালনা করি, তখন স্পটে 'ইনস্ট্যান্ট' কোন কাগজপত্রই মালিক পক্ষ দেখাতে পারেনি। তাই আইন মেনেই জরিমানা করেছি। আর মোবাইল কোর্টে সব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই নেয়া হয়।'
তিনি বলেন, ‘অভিযান চলমান আছে। সুতরাং এ ধরণের অভিযান এখন থেকে নিয়মিতই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের প্রধান সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের অনুসারী নেতা।
(জিডি/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








