ঈশ্বরগঞ্জ মহাসড়কে ময়লার ভাগাড়, দুর্ভোগে পথচারী এলাকাবাসী
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা। আবর্জনার দূর্গন্ধে সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খোলা জায়গায় ট্রাক ও ভ্যান ভর্তি করে প্রতিদিন ময়লা ফেলায় সড়কের একপাশ এখন ভাগাড়ে পরিণত হয়েছে। কাক আর কুকুর আবর্জনা টেনে হিঁচড়ে ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। বর্জ্য পঁচা দুর্গন্ধ বাতাসে মিশে ছড়াচ্ছে রোগবালাই।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঈশ্বরগঞ্জ ব্রীজের উত্তর পাশে কাঁচা মাটিয়া নদীর পাড় ভরাট হয়ে ময়লা আবর্জনা এখন মহসড়কের উপর ছড়িয়ে পড়ছে। পৌরসভার ময়লা ফেলার নিজস্ব কোন জায়গা না থাকায় আবাসিক এলাকা অধ্যুসিত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ ব্রীজ সংলগ্ন উন্মুক্ত স্থানে ময়লা ফেলার অব্যবস্থাপনা দেখা যায়। বাতাসে পুঁতিময় দুর্গন্ধ চারদিক ছড়িয়ে পড়ায় নাক চেপে ও রুমাল ব্যবহার করে জায়গাটি পার হচ্ছেন পথচারীরা। যে জায়গায় ময়লা ফেলা হচ্ছে তার খুব কাছেই রয়েছে আবাসিক এলাকা মসজিদ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক ও অসংখ্য দোকানপাট।
পথচারী ফারহানা অক্তার তুলি (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি প্রধান সড়ক। এ সড়কে পথে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। দুর্গন্ধের কারণে এ জায়গা দিয়ে হাটাতো দূরের কথা শ্বাস নিতেই কষ্ট হয়। ভূইয়া সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী কাজী ইজাজুল হক ও শাহজাহান মিয়া জানান, দুর্গন্ধের কারণে দোকানে ক্রেতা আসতে চায় না।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব রোড়ের বাসিন্দা আ. জব্বার ভূইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম ভূইয়া জানান, ময়লার দুর্গন্ধতো আছেই তার উপর ভাগাড়ে ফেলা শুকনো বর্জ্যে আগুন দেয়ার ফলে দুই তিন দিনব্যাপী জলন্ত আগুনের ধোঁয়ায় সমগ্র এলাকা আছন্ন হয়ে পড়ে। তখন আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়। আবাসিক এলাকা থেকে ভাগাড়টি সরিয়ে নেয়ার জন্য আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু পৌর কর্তৃপক্ষ অসহনীয় দুর্ভোগের কথা একবারও চিন্তা করেনি। আমরা অবিলম্বে এখান থেকে ভাগাড়টি অপসারণের দাবী করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, দুর্গন্ধ আর ধোঁয়া বাতাসে মিশে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয়। ফলে শ্বাস কষ্ট ও ফুসফুসের প্রদাহের সৃষ্টি হতে পারে।
এ ব্যাপারে পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, পৌরসভার নির্দিষ্ট জায়গা নেই। পৌরবাসী জায়গা দেখিয়ে দিলে সেখানে ময়লা ফেলা হবে। স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলে অধিগ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।
(এন/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








