দিনাজপুরে ইংরেজিতে ফেল করেছে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী
শাহ্ আলম শাহী, দিনাজপুর : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড। ফেল করেছে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৩৫ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে শুধু ইংরেজি বিষয়ে। এই বিশাল সংখ্যা বোর্ডের মোট ফেল করা শিক্ষার্থীর প্রায় ৭৮ শতাংশ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে মিলেছে এসব তথ্য।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। ফেল করেছেন ৪৫ হাজার ৯ জন। যার মধ্যে সাড়ে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন। বিষয়টি অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।
ইংরেজিতে ফেল করা এক শিক্ষার্থীর অভিভাবক আরেফিন আলম জানান, কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাবেই শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটেছে। তারা সঠিকভাবে শিক্ষার্থীদের পড়াতে সক্ষম নয়। তাই, শিক্ষার্থীরা ইংরেজিতেই এতোবেশি ফেল করেছে। যা কারো কাছে কাম্য নয়।
ইংরেজি ফেল ও ইংরেজি শিক্ষক সম্পর্কে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতি বছর বিভিন্ন সময় শিক্ষকদের প্রশিক্ষিত করছি। আশা করছি আগামিতে এ সংকট কাটিয়ে তোলা সম্ভব।
দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা রয়েছে। এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৮৮২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।
২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া কলেজের সংখ্যা ৪৩টি ও শতভাগ কৃতকার্য হয়েছে এমন কলেজের সংখ্যা ১১টি। এছাড়া ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৫২৬ জন। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ২৪১ জন। মানবিক বিভাগে গড় পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।
(এসএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








