সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
তপু ঘোষাল, সাভার: ঢাকা জেলার সাভারে ভক্ত ও দর্শনার্থীদের নজর কাড়ছে প্রায় ১৬ ফুট লম্বা ব্যতিক্রমী শ্যামা প্রতিমা। প্রতিমাটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীরা মন্দিরে ভিড় করছেন। নজরকাড়া এই প্রতিমা দেখে খুশি ভক্ত ও দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সাভারের ৪ নম্বর ওয়ার্ডের নামাবাজার মহল্লার পঞ্চবটি আশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের এই ভিড়ের চিত্র দেখা যায়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী শ্যামা পূজা দেখতে এসেছেন বিভিন্ন এলাকার মানুষ।
উত্তরা থেকে বাবা-মায়ের সঙ্গে প্রতিমা দেখতে এসেছেন সুস্মিতা রায়। তিনি বলেন, সাভারে শ্যামা পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। তবে সাভারের পঞ্চবটি আশ্রমের প্রতিমা থাকে প্রতি বছরই আকর্ষণীয়। এবার প্রায় ১৬ ফুট লম্বা ও ব্যতিক্রমী একটি প্রতিমা তৈরি করা হয়েছে, যা সবারই নজর কাড়ছে।
গাজীপুরের কালিয়াকৈর থেকে পরিবার নিয়ে এসেছেন সৌমিত্র পোদ্দার। তিনি বলেন, প্রতি বছরই এই মণ্ডপে পূজা দেখতে আসি। এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই আসে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই প্রতিমা মন্দিরের কারুকাজ এবং মেলা দেখতে ভিড় করে।
ধামরাই থেকে আসা কলেজ পড়ুয়া অনিক সাহা বলেন, মূলত শ্যামা পূজা একদিনের হলেও সেই পূজার আমেজ থাকে কয়েক দিন। তাই সাভারের পূজামণ্ডপগুলো ঘুরে দেখতে এসেছি। তবে সাভারের অন্যান্য মণ্ডপ থেকে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছে পঞ্চবটি আশ্রমের “শুভ জাগরণী যুব সংঘ” এর শ্যামা প্রতিমা। এ ছাড়া, মণ্ডপের কারুকাজ দেখতে ভিড় করছে হাজারো মানুষ।
পঞ্চবটি আশ্রমের সহপ্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রুদ্র সাহা বলেন, আমাদের এখানে প্রতিমা দেখার জন্য হাজারো দর্শনার্থী ও ভক্তরা ভিড় করছেন। আমাদের ভলান্টিয়াররা সুষ্ঠুভাবে দর্শনার্থী ও ভক্তদের প্রতিমা দেখার জন্য কাজ করে যাচ্ছে, যাতে সবাই দেবীকে দেখে যেতে পারে। সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার অনুষ্ঠান আজও চলছে। আমাদের এখানে কোনো ধর্মীয় বিভেদ নেই, সকল ধর্মের লোকজন এসে এখানে ভিড় করছেন।
(টিজি/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








