জমজমাট ঈশ্বরদীর গরুর হাট, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি
ঈশ্বরদী প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট পাবনার ঈশ্বরদীর অরণকোলা পশুর হাটে বিপুল সংখ্যক গরু উঠেছে। তবে হাটে মানুষের ভিড় থাকলেও তুলনামূলক কম দেখা মিলছে প্রকৃত ক্রেতার। গরু দেখাদেখি ও দরদাম হলেও বেচাকেনা এখনো জমে ওঠেনি।
হাটজুড়ে লোকসমাগম চোখে পড়ার মতো হলেও বিক্রেতাদের অভিযোগ, “দেখার লোক বেশি, কেনার লোক কম।” অন্যদিকে গরুর দাম নিয়েও ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের দাবি, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি। তবে কেউ কেউ বলছেন, দাম খুব বেশি বাড়েনি।
বিক্রেতাদের ভাষ্য, পশুখাদ্যসহ অন্যান্য খরচ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। সেই হিসাবে গরুর দাম তেমন বাড়েনি।
ঈশ্বরদী উপজেলায় মোট চারটি পশুর হাট রয়েছে। এর মধ্যে অরণকোলা ও আওতাপাড়া স্থায়ী হাট। এছাড়া নতুন হাট ও মুলাডুলি ছাগলের হাট অস্থায়ী। প্রতি মঙ্গলবার অরণকোলা এবং রোববার ও বুধবার আওতাপাড়া হাট বসে।
মঙ্গলবার (১৯ মে) অরণকোলা পশুর হাটে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে ট্রাক, ভটভটি ও ট্রলিতে করে শত শত গরু আনা হচ্ছে। ছোট, মাঝারি ও বড়—সব ধরনের গরুতেই ভরে উঠেছে হাট। ক্রেতারা পছন্দের গরু ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে হাটে, যদিও কাঙ্ক্ষিত বিক্রি হয়নি।
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের সাঈদ হোসেন গরু বিক্রি করতে এসেছেন অরণকোলা হাটে। তিনি বলেন, “হাটে গরু কেনার লোক কম। সবাই ঘুরে ঘুরে গরু দেখছে, কিন্তু বেচাকেনা খুব একটা হচ্ছে না। ঈদের আগে আরও দুইটি হাট আছে, তখন বিক্রি বাড়বে বলে আশা করছি।”
পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রাম থেকে ৩০টি গরু নিয়ে আসা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “লোকজন অনেক আসছে, কিন্তু প্রকৃত ক্রেতা কম। এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারিনি। দামও তুলনামূলক কম বলছে ক্রেতারা।”
অরণকোলা গ্রামের খামারি মিজানুর রহমান আটটি গরু নিয়ে হাটে এসেছেন। তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার গরুর দাম কমই মনে হচ্ছে। ক্রেতাদের সঙ্গে দরদাম চলছে, তবে কেনার লোক আজ কম।”
গরু কিনতে আসা জয়নগর গ্রামের ইছাহক আলী বলেন, “হাট ঘুরে দেখলাম। গতবারের তুলনায় এবার দাম খুব বেশি মনে হয়নি। আরও কয়েকটি হাট দেখে তারপর গরু কিনবো।”
অরণকোলা পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান রুনু মণ্ডল বলেন, “হাটে গরু-মহিষ পর্যাপ্ত এসেছে। মানুষও অনেক, কিন্তু বেচাকেনা কম। ঈদের আগে শেষ দিকের হাটগুলোতে বিক্রি বাড়বে বলে আশা করছি।”
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, “উপজেলার চারটি পশুর হাটের জন্য দুটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ১০ জন সদস্য রয়েছেন। হাট চলাকালে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোনো পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হবে।”
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোর নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পশু পরিবহনের পথে চাঁদাবাজি ঠেকাতেও পুলিশ সতর্ক থাকবে।”
(এসকেকে/এসপি/মে ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- বিদ্যুতের চাপ বাড়াচ্ছে ইজিবাইক-রিকশা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
২০ মে ২০২৬
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- বিদ্যুতের চাপ বাড়াচ্ছে ইজিবাইক-রিকশা
- নোয়াখালীতে মাদ্রাসার জায়গা দখল, চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- জমজমাট ঈশ্বরদীর গরুর হাট, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি
- গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- কোরবানির ঈদ সামনে রেখে নগরকান্দায় ষাঁড় গরু প্রস্তুতিতে ব্যস্ত খামারিরা
- 'দেশব্যাপী চলমান নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করুন'
- পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাউল বিতরণ
-1.gif)