E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস

২০২৬ জুলাই ১৫ ১৯:২১:১৪
শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

আজ বুধবার শ্যামনগর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

অভিযানকালে নিউ সুন্দরবন বেকারি-এর স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণ সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা, রয়েল ফুডস বেকারি-এর স্বত্বাধিকারী মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা ও সোনার বাংলা বেকারি-এর স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রয়েল ফুড বেকারী ও সোনার বাংলা বেকারীর মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন বেকারিতে উৎপাদিত মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কেক, রুটি তৈরির কাঁচামাল ও অন্যান্য খাদ্যসামগ্রী জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ সময় ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।"

অভিযানে শ্যামনগর থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে মানসম্মত খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test