E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া  

২০২৬ এপ্রিল ১৬ ১৮:০৩:৪০
সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া  

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইউসুফদিয়া দাখিল মাদ্রাসায় পরিক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন করা হয়।

ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েমের সভাপতিত্বে দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মোঃ বেলায়েত হোসেন, দাতা সদস্য জিন্নাহ আলী, ইউসুফদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম তারেক, সহ সভাপতি তাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামীম ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ মোস্তাক হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, মহান আল্লাহু- মানুষকে এই দুনিয়ায় পরিক্ষার জন্যই প্রেরণ করেছেন। পরিক্ষার মাঝেই পরিক্ষা। এই যে আমরা এস.এস.সি ও দাখিল পরীক্ষা দেব। এরপর পর্যায়ক্রমে তো এগিয়ে যেতে হবে। আমার আপনার জীবন দৌড়ের উপর টিকে আছে, আপনি যদি দৌড়ে টিকে থাকেন, আপনার যদি যোগ্যতা থাকে সবাই আপনাকে সেলুট করবে, আর যদি আপনার দক্ষতা বা যোগ্যতা না থাকে তাহলে আপনি সকলকে সেলুট করবেন। এখন আপনার জীবনের সুবর্ণ সুযোগ। এখন এই সময়ে যদি আপনি আপনাকে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারে সম্পদে রুপান্তর হবে। এই সময়টা পার হয়ে গেলে আর সুযোগ নেই। সময় এমন একটা জিনিস পার হয়ে যাওয়ার সাথে সাথে আপনার জীবনের চিন্তা-চেতনা বাস্তবতা অনেক পরিবর্তন হয়ে যাবে। আর এমন একটা মুহূর্ত আসবে তখন আর আপনার কিছু করার থাকবে না। এ জন্যই আপনার যদি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভাবেন আর একটু পড়ে আসি, তখন কি পারবেন আর পড়তে ? তো পরিক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই আপনাকে সে প্রস্তুুতি নিয়ে যেতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আজ এখানে আসছি আমার অনুভূতিতে সবসময় একটা জিনিস ই ছিল যে আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার মায়ের প্রতিটি মুহূর্তে চিন্তা ছিল যে আমার দবির কি করবে, আমি বিসিএসের ভাইবা বোর্ডেও এটা বলেছিলাম আমার মায়ের স্বপ্ন যে আমি ম্যজিট্রেড হব। আমার মায়ের স্বপ্ন আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার জন্য ই কষ্ট করেন সফলতা পাবেন। শিক্ষা একমাত্র জিনিস যার ভাগ কাউকে দেওয়া লাগে না।

(এএন/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test