E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত

২০২১ নভেম্বর ০১ ১৮:২০:১০
রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়।

সোমবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা, চেক-সনদ ও ৪ সফল উদ্যোক্তা যুবককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির ক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো: জোবাইদুল কবীর, আওয়ামীলীগের আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, উদ্যোক্তা শাহাজালাল মিয়া, আত্মকর্মী মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

(পিএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test